সাতক্ষীরায় শোক দিবস ও চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ইয়ারব হোসেন: ১৫  আগস্ট জাতীয় শোক দিবস ও চামড়া পাচার রোধে জেলার একশ কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির টহল জোরদার করে সীমান্ত এলাকায়  চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হচেছ।

একটি দায়িত্ব শীল সুত্রে জানিয়েছে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী। এ দিন জাতীয় শোক দিবস। এ উপলক্ষে  জেলার একশ কিলোমিটার সীমান্তে বিজিবির  টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ১৫   আগস্টে কোন  প্রকার নাশকতমুলক কার্যক্রম না চালাতে পারে এ জন্য  বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাতে ও দিনে বিরতহীনভাবে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছে। সীমান্তে কয়েকটি পয়েন্টে বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহ জনক ব্যাক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত গলিয়ে একপিচ চামড়া পাচার রোধে সীমান্তে টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩   বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান,১৫   আগস্ট ও চামড়া পাচার রোধে উপলক্ষে সীমান্তে টহল ব্যাবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচেছ।সীমান্তে কড়া নজরদারি চালানো হচেছ।সীমান্তে নাশকতা, চামড়া পাচার ও মাদক পাচার রোধে বিজি বি সদস্যরা জিরোটলারেন্স দেখানো হবে।

Recomended

কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে...

দুবলার চরের রাস পূজায় ২১১...

মোমিনুর রহমান: ঐতিহ্যবাহী...