দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৩
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটা

সাতক্ষীরায় মোটরসাইকেল দূর্ঘটনায় ভাঙলো হাত, ক্লোজড হল তিন পুলিশ সদস্য

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৯, ২০১৯
সেপ্টেম্বর ৯, ২০১৯ ০ কমেন্ট 409 ভিউস

প্রধান প্রতিবেদক : সড়ক দূর্ঘটনায় হাত ভাঙলো মন্টু সানার। অথচ সেই হাত ভাঙ্গার দায় পড়লো সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তিন পুলিশ সদস্যের উপর। ইতোমধ্যে মন্টু সানাকে মারপিট করে হাত ভেঙ্গে দেওয়া ও মোটা অংকের টাকা নেওয়া হয়েছে এই অভিযোগে প্রত্যাহার হয়েছেন তিন পুলিশ সদস্য।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া মাদরাসা মোড় এলাকায় পহেলা সেপ্টেম্বর রাত ১০টার দিকে অভিযান চালায় পাটকেলঘাটা থানা পুলিশ। অভিযানকালে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার এসআই মো. ফরিদ হোসেন, এএসআই সুজিত বিশ্বাস ও থানার ড্রাইভার বিল্লাল হোসেন।
অভিযানকালে মাদক পাচার হচ্ছে এমন সন্দেহে অনেকের সঙ্গে সরুলিয়া এলাকার মন্টু সানা ও প্রকাশ ঘোষের দেহ তল্লাশী চালায় পুলিশ সদস্যরা। এদিকে, মাদকের বিরুদ্ধে অভিযান করতে গিয়েই কাল্পনিক অভিযোগে পুলিশ লাইন্সে ক্লোজড হয়েছেন এই তিন পুলিশ সদস্য।
সুরুলিয়া গ্রামের কেরামত সানার ছেলে মন্টু সানার সঙ্গে কথা বলে জানা যায়, গত পহেলা সেপ্টেম্বর রাত ১০ টার দিকে পাটকেলঘাটা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় সরুলিয়া মাদরাসা মোড়ে পাটকেলঘাটা থানা পুলিশ আমিসহ সঙ্গে থাকা প্রকাশ ঘোষকে আটক করে দেহ তল্লাশী করে ছেড়ে দেয়। কিন্তু এখন বিভিন্ন মাধ্যমে শুনছি, পুলিশ আমাকে আটক করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। এছাড়া মারপিট করে আমার হাত ভেঙে দিয়েছে।
তিনি আরও জানান, সেখানে থাকা পুলিশ সদস্যরা আমার দেহ তল্লাশী করেই ছেড়ে দেয় তারা আমাকে আদৌ আটকে রাখেনি। এছাড়া মারপিট করে হাত ভেঙে দিয়েছে সেটিও কাল্পনিক। ওই রাতের পরদিন বিকেলের দিকে আমি কলারোয়া থেকে বাড়িতে ফেরার পথে ধানদিয়া এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। সে দূর্ঘটনায় আমার ডান হাতে চোট লাগে। পুলিশ সদস্যরা আমাকে মারপিট করে হাত ভেঙে দিয়েছে এটাও সঠিক নয়।
মন্টু সানাকে পুলিশ তল্লাশীকালে সঙ্গে ছিলেন সরুলিয়া গ্রামের মৃত. বৈদ্য ঘোষের ছেলে প্রকাশ ঘোষ বলেন, যে অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে তা আদৌ সঠিক নয়। কোন মারপিটের ঘটনা ঘটেনি এছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কোন মোটা অংকের টাকার লেনদেনের ঘটনাও ঘটেনি।
ঘটনার বিষয়ে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, সরুলিয়া মাদরাসা মোড় এলাকায় পাটকেলঘাটা থানা পুলিশের তিন সদস্য কাউকে আটক করে টাকা না দেওয়ায় মারপিট করে হাত ভেঙে দিয়েছে এমন কোন ঘটনা আমার জানা নেই।
পাটকেলঘাটার স্থানীয় অনেকেই জানান, পাটকেলঘাটা থানায় এক বছর আগে যোগদানের পর থেকে এসআই ফরিদ হোসেন বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। একই সঙ্গে মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারও করেছেন তিনি। এসব কারণে এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা তার প্রতি ছিলেন ক্ষুব্ধ। একটি কাল্পনিক গুজব অভিযোগ তার বিরুদ্ধে ছড়িয়ে দিয়ে তাকে পাটকেলঘাটা থানা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, ঘটনার দিন আমি কুষ্টিয়াতে ছিলাম। বিষয়টি নিয়ে বিস্তারিত আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, তালা সার্কেলের সহাকারি পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুদকের মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন কারাগারে
পরবর্তী পোস্ট
দেবহাটায় দূর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন – ওসি বিপ্লব

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি

জুন ২৬, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন...

জুন ৯, ২০২৬

পাটকেলঘাটায়  লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর...

জুন ৭, ২০২৬

পাটকেলঘাটায় বসতভিটা ভাঙচুর- উচ্ছেদের অভিযোগ

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting