দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫১
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বিকাশ এজেন্টদের ৪ কোটি টাকা ফেরত পাওয়ার দাবী

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১১, ২০১৯
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০ কমেন্ট 322 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বিকাশ পরিবেশক ফারুক কর্তৃক এজেন্টদের কাছ থেকে নেয়া ৪ কোটি টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত জেলায় কোন বিকাশ পরিবেশকদের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না।  বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলার তিন শতাধিক বিকাশ এজেন্টের পক্ষে সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি, জেলা টেলিকম ও মোবাইল ব্যাংকিং মালিক সমিতির সভাপতি কাজী আকতার হোসেন একথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার তিন শতাধিক বিকাশ এজেন্টদের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা নিয়ে গত ১৪ জুলাই উধাও হয়ে যায় পরিবেশক ফারুক। বিকাশ এজেন্টরা তাদের পরিশ্রমের টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়ে। এঘটনায় আদালতে তিনটি মামলাও চলমান রয়েছে। এবিষয়ে বিকাশের খুলনা জোনাল অফিসসহ ঢাকা অফিসকে অবহিত করা হলে, তারা টাকা উদ্ধারে আশ্বাস দেন। পরবর্তীতে একটি করে ফরম এজেন্টদের কাছে পাঠিয়ে সেখানে স্বাক্ষর করতে বললে ওই ফোরামের লিখিত ভাষ্যগুলো ক্ষতিগ্রস্থ এজেন্টের স্বার্থের পরিপন্থি হওয়ায় এতে কেউ স্বাক্ষর করেননি।
তিনি বলেন, বিকাশ কোম্পানি এজেন্টদের টাকার কোন সমাধান না করে সম্প্রতি সাতক্ষীরায় পরিবেশক নিয়োগ দিয়েছেন। পরিবেশক নিয়োগে কোন আপত্তি নেই। কিন্তু এজেন্টদের টাকা পরিশোধ বা এর কোন সমাধান না করা পর্যন্ত পরিবেশকদের সাতক্ষীরায় কোন ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এজেন্টরা তাদের কষ্টেউপার্জিত টাকা হারিয়ে প্রায় নিঃশ্ব হয়ে পড়েছেন। সেদিকে খেয়াল না করে এখানে বিকাশ ব্যবসা পরিচালনা করবে তা হবে না। আর এনিয়ে সাতক্ষীরায় যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায়ভার বিকাশ কোম্পানিকেই বহন করতে হবে বলে এজেন্টদের পক্ষে তিনি হুশিয়ারী দেন। যদি কোন ধরনের অনাঙ্খিত ঘটনা ঘটে তার দায়িত্ব সাতক্ষীরা জেলা টেলিকম ও মোবাইল ব্যাংকিং মালিক সমিতি বহন করবে না বলে জানিয়ে তিনি বলেন, টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত সাতক্ষীরায় কোন বিকাশ পরিবেশকদের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয়, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কোন সমাধান না করে পরিবেশক নিয়োগ দেওয়ার প্রতিবাদে আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরায় বিকাশের সকল লেনদেন (পারশোনাল ও এজেন্ট) বন্ধ থাকবে। যদি এতেও কোন সুষ্ঠু সমাধান না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণে তারা বাধ্য হবেন। তিনি বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্থানের অর্ধশতাধিক এজেন্টরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাভা এ,কে,এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু বিরোধী অভিযান
পরবর্তী পোস্ট
সূচনা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের বৈঠক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting