দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৯
দেবহাটাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে ফের চেয়ারম্যান...
সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...
শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ
শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ
তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে
দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই কমিটি গঠন সভাপতি বকুল, সম্পাদক হাবিবুল্লাহ

কর্তৃক M Helal সেপ্টেম্বর ১১, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৬ ০ কমেন্ট 37 ভিউস

সোহরাব সবুজ, সাতক্ষীরা প্রতিনিধি:‘শিক্ষার্থীদের বন্ধন, বিদ্যালয়ের উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৭৪নং নলতা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। এতে আবুল কালাম আজাদ (বকুল) সভাপতি, ডাঃ মো. হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক এবং আবুল কালাম বিন আকবার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে ওই তিন সদস্যের নেতৃত্বে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

আলোচনায় নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবার বলেন, “আমরা সৌভাগ্যবান যে, শৈশব-কৈশোরের আবেগ ও ভালোবাসার প্রিয় এই বিদ্যালয়ে প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলো। বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসব। একই সঙ্গে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মো. হাবিবুল্লাহ বলেন, “বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, নতুন শিক্ষক-শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি আমাদের বিশেষ নজর থাকবে। প্রিয় বিদ্যাপীঠের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকার চেষ্টা করব।”

নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ (বকুল) বলেন, “নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলাম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা যাত্রা শুরু করলাম। আশা করি, এই ধারা যুগের পর যুগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা নিঃস্বার্থ ও নিরলসভাবে বিদ্যালয়ের সুখে-দুঃখে পাশে থাকবেন।”

নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

জানান, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
পরবর্তী পোস্ট
দেবহাটাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে ফের চেয়ারম্যান পদে লড়ছেন আব্দুল মতিন বকুল

রিলেটেড পোস্ট

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযানে দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে বাউকোলা স্পোর্টিং ক্লাবের জয়

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting