দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:২৪
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফলশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় শ্যামনগরে সমাজসেবা কর্মকর্তার যোগদানের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ২৯, ২০২৫
জানুয়ারি ২৯, ২০২৫ ০ কমেন্ট 224 ভিউস

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা পদে শেখ সহিদুর রহমানের যোগদানের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বুধবার উপজেলা সমাজসেবা অফিসের সামনে উক্ত বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে বেলা ১০টা থেকে তারা উপজেলা সমাজসেবা অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচিতে অংশ নেয়।
বিক্ষোভ কর্মসুচিতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা জানায়, দুর্নীতিবাঁজ সহিদুর রহমানকে শ্যামনগরের অফিসে বসার সুযোগ দেয়া হবে না। ইতিপুর্বে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় শ্যামনগরে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতিসহ আওয়ামীলীগকে পুনঃর্বাসিত করেছিলেন। এছাড়া সহিদুরের বিরুদ্ধে বরসা এনজিওর নামে স্থানীয় হাজারও মানুষের কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে অতিসত্ত¡র তাকে আইনের আওতায় আনার দাবি করেন তারা। সাতক্ষীরা সদরের আওয়ামীলীগ দলীয় ভাগ্নে পরিচয়ে বিগত ১০ বছরে সহিদুর রহমান সমাজসেবা অফিসকে নিজস্ব প্রতিষ্ঠানে পরিনত করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাইমিনুল ইসলাম তানভীর, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, এম আব্দুল্লাহ, ওমর ফারুক, জাকারিয়া, সাগর, ইমন ও নুরুল হুদা প্রমুখ।
এবিষয়ে জানতে চাইলে শেখ সহিদুর রহমান জানান, ‘আমি মুলত শ্যামনগরে যোগদান করবো না। যেহেতু ঢাকা থেকে অর্ডার হয়েছে, তাই কাগজের প্রক্রিয়ার সম্পন্ন করতে আমি শ্যামনগরে আসতে বাধ্য’। তিনি আরও বলেন ‘আমি আবেদন করবো দুরে কোথাও যাওয়ার। তার বিরুদ্ধে ছাত্র প্রতিনিধিদের অবস্থান কর্মসুচি ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসে যায়নি, তাই কি হয়েছে বলতে পারিনা। ‘আমি এখন ইউএনও স্যারের সাথে রয়েছি-জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জানা যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরদাহ গ্রামের বাসিন্দা শেখ আহম্মদ আলীর ছেলে শেখ সহিদুর রহমান। এলাকায় তিনি ‘চালাক ময়না’ নামে পরিচিত। ইতিপুর্বে তিনি আ’লীগ দলীয় সাতক্ষীরার এমপি রবি লীগের সদস্য পরিচিতি পেলেও বর্তমানে ক্যাবিনেট সচিবের ভাগ্নে পরিচয় দিচ্ছেন। সহিদুর রহমান গত ২০০৫ সালে একটি প্রকল্পের অধীনে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে তিনি সমাজসেবা অধিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতে মামলার সুত্র ধরে রাজস্বখাতে চাকুরী স্থানান্তরের পর স্থায়ীকরণসহ প্রথম শ্রেনীতে উত্তীর্ন হন। চাকুরী জীবনের শুরু থেকেই অদ্যবধি সহিদুল রহমান নিজ জেলা সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জসহ সাতক্ষীরা সদরের সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরার পোষ্ট অফিসমোড়ে তার আলিশান বাড়ি দর্শনার্থীদের রীতিমত চমকে দেয়। সাতক্ষীরার বরসা এনজিওসহ সিডি হসপিটাল ও চায়না বাংলা শপিং কমপ্লেক্সে তার মেয়ার রয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ছাত্রশিবিরের দলীয় প্রকাশনায় স্বাধীনতাবিরোধী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রকাশের নিন্দা ও প্রতিবাদ
পরবর্তী পোস্ট
বিষ পান করে সন্তান সহ মায়ের আত্মহত্যার চেষ্টা, দুই শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

মে ২৮, ২০২৬

নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান

মে ২৭, ২০২৬

এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মে ২৭, ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...

মে ২৭, ২০২৬

শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মে ২৬, ২০২৬

পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম

মে ২৬, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...

মে ২৬, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন...

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting