দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৮
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিনা টাকায় চাকরি পেলো ৭৬ জন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 549 ভিউস

চাকরি পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায়, চাকরি পাবে নিজ যোগ্যতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ১২০ টাকায় আবেদন করে পুলিশ কনস্টেবলপদে ৬৭ জন নারী-পুরুষ চাকরি পেয়েছেন। ঘুষ ছাড়া শুধু মেধা ও যোগ্যতায় পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা দরিদ্র ও কৃষক পরিবারের এসব প্রার্থী। একই সঙ্গে কনস্টেবলপদে নিয়োগে স্বচ্ছতার জন্য পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন

চাকরি পেয়ে কান্নায় ভেঙে পড়েন এ প্রার্থী ও তার অভিভাবক

গত ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। আবেদনকারী ৫ হাজার ৪৯ জন নারী-পুরুষ পুলিশ কনস্টেবলপদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। প্রথমে ডাক্তারি ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দৌড়, লং জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন তারা। পরপর তিন দিনের এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২২৭ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) সজীব খান, বাগেরহাট থানার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সহ সাতক্ষীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাকরি পেয়ে আনন্দ প্রকাশ করছেন

নিয়োগপ্রাপ্ত জাকিয়া সুলতানা জানান, তার বাবা একজন কৃষক। তারা দুই ভাই-বোন পুলিশ কনস্টেবলপদে পরীক্ষা দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়ে খুশি। পেশায় দিনমজুরের ছেলে সামছুজ্জামানও নিজ যোগ্যতায় চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষকের মেয়ে সাজু চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে জানান, দেশসেবাই তার একমাত্র কাজ হবে। দালাল ছাড়াই চাকরি পেয়ে গরিবের জন্য কাজ করতে চান তিনি।

চা দোকানির মেয়ে খুরশিদা খাতুন টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না জেনেও লাইনে দাঁড়িয়ে চাকরি পেয়ে আনান্দে কেঁদে ফেলেন। ১২০ টাকায় যে চাকরি হয় তিনি নিজে তার সাক্ষী। তখন পাশে দাঁড়ানো বাবা বারবার চোখের পানি মুছতে থাকেন।পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ঘুষ ছাড়া যে পুলিশে চাকরি পাওয়া যায়, পুলিশ সুপার তা প্রমাণ করেছেন। আর ঘুষ ছাড়া মেয়ে চাকরি পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান খুরশিদার বাবা।বাবা ছেড়ে চলে গেছেন, মা রাইস মিলে (চালকল) কাজ করে পড়াশোনা শিখিয়েছেন সুপ্রিয়া দাসকে। নিজ যোগ্যতায় বিনা টাকায় চাকরি পেয়ে খুশিতে কেঁদে ফেলেন মা-মেয়ে। লোকের বাড়ি কাজ করে লেখাপড়া শিখিয়ে ১২০ টাকায় চাকরি পাওয়ায় খুশিতে কান্নায় ভেঙে পড়েন দরিদ্র মা।

জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায়, চাকরি পাবে নিজ যোগ্যতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা অত্যন্ত কঠোরভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। নিয়োগ পাওয়া কনস্টেবলদের উদ্দেশে তিনি বলেন, তোমরা পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’ হওয়ারও উপদেশ দেন তিনি।

এবারের পুলিশ কনস্টেবল নিয়োগে সাতক্ষীরা থেকে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটাসহ ৫৫ জন ছেলে ও ১২ জন মেয়েসহ মোট ৭৬ জন চ‚ড়ান্তভাবে নিয়োগ পেয়েছে।

উল্লেখ্য :  প্রাথমিকভাবে ২১৫০ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে চঊঞ (চযুংরপধষ ঊীধসরহধঃরড়হ ঞবংঃ) এ উত্তীর্ণ হয়ে ৯৪৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, লিখিত পরীক্ষায় ২৫৭ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন এবং তন্মধ্যে চ‚ড়ান্তভাবে ৭৬ জনকে মনোনীত করে সাতক্ষীরা জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য  মোঃরাসেলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),বাগেরহাট ও জনাব মোঃ হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল),খুলনা,সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রার্থী ও তাদের অভিভাববৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের
পরবর্তী পোস্ট
নড়াইলের আগদিয়া সনাতন মন্দিরে ১৬ প্রহরব্যপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting