দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৯
সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...
সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার
সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক...
শ্যামনগর রমজাননগর ইউপি’র জনগনের প্রত্যাশা পুরনে এগিয়ে চেয়ারম্যান...
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা...
খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন: নিরাপত্তার দাবী জেলে-বাওয়ালিদের
মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorizedসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় এই প্রথম ক্যান্সার হাসপাতাল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৪, ২০২৩
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ০ কমেন্ট 733 ভিউস

আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ফলক উন্মোচন;
আশার আলো দেখছেন দূরারোগ্যব্যধী ক্যান্সারে আক্রান্তরা;
ডা. মনোয়ারের এই মহৎ উদ্যোগে সকলকে শামিল হতে হবে- বক্তরার;

আব্দুল্লাহ আল মাহফুজ: দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার সাতক্ষীরায় বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনন্সটিটিউটের নির্মান কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই নির্মান শেষে এখানে দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ক্যান্সার রোগীদের চিকিৎসা শুরু হবে। শনিবার ৪ ফেব্রæয়ারি “আসুন কমাই সেবার ব্যবধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবসে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও সাতক্ষীরায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছে। বিনেরপোতাস্থ সাতক্ষীরা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার’র মহাসচিব ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“এই প্রথম সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আর এই মহৎ উদ্যোগ নিয়েছে মহৎ মনের অধিকারী ডা. মনোয়ার। তার এই উদ্দেশ্য ও মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার এই মহৎ উদ্যোগে সকলকে শামিল হতে হবে। তিনি আরো বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরী। আমি চাই সাতক্ষীরার একটি মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সাতক্ষীরার ডাক্তাররা উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের বাহিরের জেলার মানুষও এজেলায় চিকিৎসা সেবা নিতে আসছে। দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করে দিচ্ছেন।”
আলোচনা সভার শুরুতে ফলক উন্মোচন করে নির্মাণাধীন সাতক্ষীরা ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস, রোটারিয়ান সৈয়দ হাসান মাহমুদ, ক্যান্সার নিয়ন্ত্রণে সাতক্ষীরার প্রেক্ষাাপট তুলে ধরে বক্তব্য রাখেন ডা. মো. নাজমুস সাকিব ব্রাইট, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মোজাফফর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নারী সংগঠক জোৎ¯œা দত্ত, এস কে এফ এর প্রোডাক্ট ম্যানেজার রাফাত শাহরিয়ার ইসলাম, ক্যান্সার পেশেন্ট মকবুল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, উদিচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর মোশতাক আলী, লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ^নাথ মন্ডল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী পোস্ট
সরকারি বালক বিদ্যালয়ে ‘হাসিমুখ’র উপহার সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার আসামি হুজাইফা গ্রেফতার

অক্টোবর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক...

অক্টোবর ২৯, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা...

অক্টোবর ২৮, ২০২৬

মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...

অক্টোবর ২৮, ২০২৬

মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...

অক্টোবর ২৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...

অক্টোবর ২৭, ২০২৬

দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

অক্টোবর ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting