দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:০৫
সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...
শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ
বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ-৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে...
আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কেশবপুরনির্বাচিত খবর

সাগরদাঁড়িতে কপোতক্ষ নদ পাড়ের মানুষ ,৫০ বছরেও পায়নি একটি সেতু

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ২৬, ২০২২
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০ কমেন্ট 563 ভিউস

আবু হাসান, কেশবপুর (যশোর) থেকে: 

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপরে স্বাধীনতার ৫০ বছরেও নির্মিত হয়নি একটি সেতু। ফলে এই এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র বাহন এখনো নৌকা।

কেশবপুরের সাগরদাঁড়ি, তালা ও কলারোয়ার মানুষ তাদের নিজ উদ্যোগে কপোতাক্ষ নদের ওপর তৈরি করেছিলেন একটি বাঁশের সাঁকো। বয়সের ভারে সেটিও ভেঙে পড়েছে। তাই দুপাড়ের হাজারো মানুষের একমাত্র ভরসা খেয়া পারাপার। তারা অর্ধেক পথ খেয়ায় এবং বাকি অর্ধেক ভাঙা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন।

বাঁশের সাঁকো দিয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি, শেকপুরা, বগা, চিংড়া, নেহালপুর, রেজাকাটি, হাসানপুর, মহাদেবপুর, তালা উপজেলার ধানদিয়া, সারশা, সেনেরগাতী, ফুলবাড়ি, পাঁচপাড়া, সুটিঘাটা, সরুলিয়া শানতলা, নগরঘাটসহ অন্যান্য গ্রাম এবং কলারোয়া উপজেলার জয়নগর, নীলকন্ঠপুর বাটার, সিগনাল, কয়লা শংকরপুর অঞ্চলের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে।

মাইকেল মধুসূদন ইন্সটিটিউটশন, সনেট নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাগরদাঁড়ি আলিয়া মাদ্রাসা, আবু শারাফ সাদেক কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়, মদিনসতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রজাপতি কিন্ডারগার্ডেনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে এ ভাঙা সাঁকো দিয়ে।

২০২১ সালের ২৫ ডিসেম্বর বাঁশের সাঁকোটি ভেঙে যায় নদের শ্রোতে আসা শেওলা ও কচুরিপানার চাপে।

১৯৯৪ সালে তৎকালিন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মোৎসবে অংশ নিয়ে সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিভিন্ন সময় মন্ত্রীরাও প্রতিশ্রুতি দিয়েছেন সেতু তৈরি করে দেওয়ার। তবে সেসব প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।

কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে সাগরদাঁড়ি অঞ্চলের মানুষ কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসক বরাবর ২০০৮ সালের ১৬ নভেম্বর লিখিত আবেদন দেন।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি যশোরের এলজিইডির নির্বাহী প্রকৌশলীর এক স্মারকে কেশবপুর উপজেলা প্রকৌশলী সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের ম্যাপসহ কারিগরি প্রতিবেদন প্রেরণ করেন। এরপর সেতু নির্মাণের আর কোনো অগ্রগতি নেই।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান, কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে সাগরদাঁড়ি অঞ্চলের মানুষ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যশোর জেলা প্রশাসক বরাবর ২০০৮ সালের ১৬ নভেম্বর একটি আবেদন করেছিলেন। এখানে একটি সেতু নির্মাণের সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে উন্নয়ন করেছি তা বিগত ৪০ বছরেও হয়নি-বীরমুক্তিযোদ্ধা এমপি রবি
পরবর্তী পোস্ট
ইউক্রেন থেকে ৪০০ বাংলাদেশি পোল্যান্ডে: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...

এপ্রিল ১৬, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

ভূমি অফিসের নায়েব আশরাফুউজ্জামানের অঢেল সম্পদের পাহাড় !

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন

এপ্রিল ৭, ২০২৬

সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে, বন প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting