দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৪
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সহযোগীতা করুন, আমি আপনাদের চেয়ারম্যান -বিশেষ সাক্ষাৎকারে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 412 ভিউস

আহাদুর রহমান জনি:

সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। জনগনের চাওয়া পাওয়া নিয়ে বিশেষ সাক্ষাৎকারে আমাদের সাথে ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। তিনি জনগনের সুখ-দুঃখের কথা আমাদের কাছে তুলে ধরেছেন। তুলে ধরেছেন জনগণের জন্য তিনি নিবেদিত প্রাণ। সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ইউনিয়নটাতো আপানার। এর উন্নয়নকল্পে এই এক বছরে কি করেছেন। জবাবে মি. কালাম জানান, সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমার ইউনিয়নে অনেক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। ইতোমধ্যেই আবাদের হাটখোলা থেকে ঝিটকি রাস্তার প্রায় পৌণে পাঁচ কিলোমিটার ৮০% কাজ শেষ হয়েছে। বুদোরডাঙ্গি হইতে শিবপুর অভিমুখের রাস্তাটি হেরিংবোন্ডের কাজ চলমান আছে। ইতোমধ্যেই পরানদহা হইতে পায়রাডাঙ্গা রাস্তাটির বরাদ্দ আসছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। পানি নিষ্কাশনের জন্য কয়েকটি খাল খননের প্রয়োজন যেগুলো প্রক্রিয়াধীন আছে।

নির্বাচন পরবর্তী সময়ে জনগনের অভিযোগ থাকে জনপ্রতিনিধিরা পাশে থাকে না, তিনি তো চেয়ারম্যান। আপনি কি করেন। উত্তরে মি. আজাদ জানান, ‘আমি নির্বাচনের পরে সব মানুষের চেয়ারম্যান আমি। আমাকে পাওয়ার জন্য আমার মোবাইল ২৪ ঘন্টা আমি খোলা রাখি। ইউনিয়ন পরিষদের নির্ধারিত সময়ে আমি ইউনিয়ন পরিষদে থাকি। এছাড়াও ইউনিয়ন পরিষদের দূরবর্তীস্থানের মানুষ যেন আমাকে প্রয়োজনে পাশে পায় তাদের স্বার্থেই আবাদেরহাটে একটি অফিস নিয়ে সেখানে রাত ১০টা পর্যন্ত অবস্থান করি। যেন আমার সাধারণ মানুষ আমার সাথে যে কোন প্রয়োজনে দেখা করতে পারে। আমার ইউনিয়নের বাসিন্দারা যেন আমাকে খুঁজতে গিয়ে ভোগান্তিতে না পরে। এছাড়াও সপ্তাহে দুই দিন বাঁশতলা ও পায়রা ডাঙ্গাতেও বসি। যেন তারাও আমাকে কাছে পায়। রুটিন মাফিক প্রত্যেকটি ওয়ার্ডেই জনগনের সাথে বসি, তাদের সুখ দুঃখের কথা শুনি। এছাড়াও প্রত্যেক জুম্মার নামাজ আমার ইউনিয়নের ভিন্ন ভিন্ন মসজিদে আদায় করি। নামাজ শেষে মুসল্লিদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনি। সেগুলো পূরণের জন্য সাধ্য মতো চেষ্টা করি।’

‘জনসাধারণের সুবিধার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন কর্মসূচি ও সরকারি কর্মচারী নিয়োগ দেয়া আছে যেন কৃষি বা অন্যান্য খাতে জনগন সেবা পায়। সেগুলো জনগণ সঠিক ভাবে পাচ্ছে?’ এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান এস এম কালাম জানান, ‘আমার ইউনিয়ন সংশ্লিষ্ট যে সমস্ত উপজেলা কর্মকর্তারা-কর্মচারীরা আছেন, আমি তাদেরকে নিয়ে প্রতিমাসে একবার করে সভা আয়োজন করি। সেখানে ইউনিয়নে কোথায় কি সমস্য আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কিভাবে কৃষির উৎপাদন বৃদ্ধিতে কোন সমস্য আছে কিনা, মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে নাকি পাচ্ছে না, পুলিশের বিট অফিসাররা আছেন তাদের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। প্রাণী সম্পদের পক্ষ থেকে যে ডাক্তার আছে, মৎস অধিদপ্তরের যে কর্মকর্তারা ও প্রতিনিধিরা আছে সকলের সাথে যোগাযোগ করে সমন্বয় সাধন করি যেন জনগন সরকারের দেয়া এসব সেবা পায়। তাদের সকল কার্যক্রমের ওপর আমরা লক্ষ্য রাখি এবং মাসিক সভায় তাদের কর্মপরিকল্পনা দিয়ে থাকি।

ভাতাভোগীরা কি সেবা পায় আপনার ইউনিয়ন থেকে? জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যেই সরকারের লক্ষ্য ছিলো শতভাগ বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ভোগীদের কাজ ৮০ভাগ শেষ। শতভাগ লক্ষ্য পূরণে কাজ চলছে। আমি ও আমার ইউনিয়নের মেম্বারা এ বিষয়ে আন্তরিক।’

ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘শিক্ষার প্রসারের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবন প্রয়োজন। খানপুর সিদ্দিকিয়া মাদ্রাসা, পরানদহা মহিলা মাদ্রাসায় ভবন সংকটে অসুবিধা হচ্ছে।’

সবশেষে জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের যে কোন সহযোগীতায় আমাকে চব্বিশ ঘন্টা পাশে পাবেন। কোন সংকোচ করবেন না। ভুলত্রুটির উর্দ্ধে কেউ নয়। তাই ভুলগুলো দেখিয়ে দিন। আমাকে সহযোগীতা করুন। আমি আপনাদের চেয়ারম্যান।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র পিতার ইন্তেকাল
পরবর্তী পোস্ট
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting