দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:১৬
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার শপথ জয়ের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২৩
মার্চ ২৬, ২০২৩ ০ কমেন্ট 309 ভিউস

জাতীয় ডেস্ক:

মহান স্বাধীনতা দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। জাতির গৌরব ও বেদনার এমন দিনে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (২৬ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জয়।

ফেসবুকে জয় লেখেন, ‘আসুন আজকে স্বাধীনতা দিবসে শপথ নিই- বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলবই।’

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য উপহার দিয়েছেন এই দেশ, স্বাধীন বাংলাদেশ। এরপরও দুর্ভাগ্যের কালচক্রে, এই দেশ একসময় শাসন করেছে খোদ স্বাধীনতাবিরোধীরাই। দেশের সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তারা। কিন্তু সেই দুঃসময় পেরিয়ে এসেছে বাঙালি জাতি। এখন এই দেশের অগ্রগতির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করার আছে বর্তমান প্রজন্মের।’

তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশের নেতৃত্বে আছে স্বাধীনতার পক্ষের শক্তি, সকল সংকট ও বাধা পেরিয়ে দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বাধীনতা এনেছেন, তেমনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

সবশেষে বাংলাদেশের দীর্ঘ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সজীব ওয়াজেদ জয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডি,বি ইউনাইটেড হাইস্কুলে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপিত
পরবর্তী পোস্ট
এক টি-টোয়েন্টিতে ৫০০ রান; তাড়া করে জেতার রেকর্ড প্রোটিয়াদের

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting