দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৫
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মাহে রমজানসারাদেশ

সমাজ জীবনে রমযানের শিক্ষা

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 491 ভিউস

সাওম বা রোযা ইসলামের মৌলিক ইবাদত সমূহের মধ্যে অন্যতম। এটা একটি শারীরিক ইবাদত। সমাজ জীবনে সাওম মানুষকে সংযমী করার পাশাপাশি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।

সবর বা ধৈর্য: ধৈর্য ও সহনশীলতার বাস্তব প্রশিক্ষণ পাওয়া যায় রোযার মাধ্যমে। ধৈর্য, সহমর্মিতা, ত্যাগ -তিতিক্ষা প্রভৃতি গুণের উম্মেষ ঘটে রমজান মাসে। আল্লাহ তায়ালা এরশাদ করেন, “তোমরা ধৈর্য ও সালাত এর মাধ্যমে (আল্লাহর) সাহায্য প্রার্থনা কর।” (সূরা বাকারা)

মহানবী সাঃ বলেছেন, “রমজান ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান জান্নাত।” ধৈর্য সামাজিক পরিমণ্ডলে এক অনন্য মূল্যবোধের সৃষ্টি করে।ফলে সমাজে শান্তির পরিবেশ তৈরি হয়।

ভ্রাতৃত্ববোধ সৃষ্টি: রোযার মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।ধণী ব্যক্তি উপবাসের মাধ্যমে গরিবের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে পারে। একে অপরের সুখ-দুঃখ উপলব্ধির মধ্য দিয়ে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি সৃষ্টি হয়।মহানবী সাঃ বলেছেন, “একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই।”

সাম্য প্রতিষ্ঠা: ইসলাম যে সাম্যের ধর্ম রোযার মাধ্যমে তা প্রমাণিত হয়। ধণী-দরিদ্র,আমির-ফকির,সবাই এক সাথে তারাবির সালাত পড়ে,এক সাথে ইফতার করে,একই সময় সেহরিতে উঠে।(যদিও এ বছর ভিন্ন প্রেক্ষাপট)। এতে সমাজের মধ্যে সাম্যের ছবি ভেসে ওঠে।

সদ্ব্যবহারে উদ্বুদ্ধ: রোযা সমাজের অবহেলিত, দিনমজুর, অসহায় মানুষের প্রতি উদারতা ও সদ্ব্যবহারের শিক্ষা দেয়। রাসুল সাঃ রমজান মাসে শ্রমিকের কাজ কিছুটা হালকা করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া রোযার মাধ্যমে মানুষের রাগ, ক্রোধ, হিংসা, লোভ ইত্যাদি নিবৃত থাকে ফলে মানুষ একে অপরের সাথে ভালো ব্যবহারে উদ্বুদ্ধ হয়।

আর্থিক উন্নতি: রোযার মাসে ধণীদের যাকাত, ফিতরা, দান, সাদাকাহ ইত্যাদির মাধ্যমে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের আর্থিক উন্নতি হয় এবং সমাজে ধণী ও দরিদ্রের আর্থিক বৈষম্য লাঘব হয়।

পরিচ্ছন্ন জীবন-যাপন:  সিয়াম সাধনার মধ্যদিয়ে রোজাদার লোভ-লালসা ও অন্যায় -অনিয়মের পরিবর্তে সততার উপর ভিত্তি করে জীবন-যাপন করে থাকে। এতে প্রতীয়মান হয়,সিয়ামই পরিচ্ছন্ন জীবন-যাপনের প্রতিশ্রুতি।

নৈতিকতার বিকাশ: রোযার মাধ্যমে মানুষের নৈতিকতার বিকাশ ঘটে।একজন রোযাদার ব্যক্তি সবসময় আল্লাহর স্মরণে থাকে। তাই সে যে কোনো অশ্লীল কাজ করতে ভয় পায়।

আদর্শ সমাজ গঠন:  একটি আদর্শ সমাজ গঠনে রোযার ভূমিকা অসাধারণ। কেননা সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তাঁর ষড় রিপুর তাড়না থেকে পরিত্রাণ পায়।যার ফলে মানুষ লোভ-লালসা, কাম-বাসনা,ক্রোধ, নেশা,মিথ্যা, প্রতারণা এবং যাবতীয় অশ্লীলতার চর্চা থেকে পূত পবিত্র হয়ে একটি আদর্শ ও সুন্দর জীবনলাভ করে।

সর্বপরি এই আদর্শ ও সুন্দর জীবনের প্রভাব যে সমাজে পড়ে সে সমাজ একটি সুন্দর ও আদর্শ সমাজ হিসাবে গড়ে ওঠে। সুুতরাং আদর্শ সমাজ বিনির্মাণে রোযা (সাওম) এর শিক্ষা অপরিসীম।

লেখক:  সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা, হাজী কেয়ামউদ্দীন  মেমোরিয়াল মহিলা কলেজ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আগরদাড়ীতে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
খুলনার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন কোরিয়া প্রবাসীরা

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting