দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৭
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

শ্রীরামপুরে ভূয়া দলিল সৃষ্টি করে ৩০ বছরের সম্পত্তি দখল

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২২, ২০১৯
নভেম্বর ২২, ২০১৯ ০ কমেন্ট 411 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্রীরামপুরে ভূয়া দলিল সৃষ্টি করে ভাড়াটিয়া বাহিনী দিয়ে ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি দখলের জন্য হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম বারি বিশ্বাসের ছেলে রুহুল কুদ্দুস।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা পৈত্রিক সূত্রে ৯৯৯ খতিয়ানে শ্রীরামপুর মৌজায় ৫২৯২ দাগে বসতবাড়ি, দোকানপাট নির্মাণ করে দীর্ঘ ৩০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। বিগত ২০০০ সালে একই মৌজায় আমরা বজলুর রহমানের কাছ থেকে ৫২৯১ দাগে ৯ শতক সম্পত্তি ক্রয় করি। এরপর গত ২০০৫ সালে ওই দাগ হতে ৮ শতক সম্পত্তি বজলুর রহমানকে আবার ফেরত দেই। ফেরত দেওয়ার সময় শুধুমাত্র জমির দাগ নাম্বারটি ভুলক্রমে ৫২৯১ এর স্থলে ৫২৯২ পড়ে যায়। পরবর্তীতে বিষয়টি অবগত হয়ে পুনরায় ওই সম্পত্তি আমরা ফেরত নেয়। এরই মধ্যে ভূয়া দলিল সৃষ্টি করে একই এলাকার মৃত তোফাজেল মোড়লের পুত্র কুচক্রী পরসম্পদ লোভী নেছারুল আল মামুন উক্ত সম্পত্তি বজলুর রহমানের কাছ থেকে হেবা দলিলের মাধ্যমে ক্রয় করেছেন মর্মে দাবি করেন। যা রক্তের সম্পর্কের ব্যক্তির মধ্যে ছাড়া হয় না। অথচ বজলুর রহমানের সাথে তার কোন রক্তের সম্পর্ক নেই। এ ঘটনায় আমি কোন উপায় না পেয়ে উচ্চ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করি। এছাড়া উক্ত সম্পত্তির উপর ১৪৫ ধারায় মামলাও দায়ের করি। আদালত উক্ত সম্পত্তির উপর ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি-শৃংখলা বজায় রাখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ পেয়ে সদর থানার এ.এস. আই(নিঃ) শামীম হোসেন উভয় পক্ষকে ১৪৫ ধারার বিষয়টি অবগত করেন। কিন্তু পরসম্পদ লোভী নেছারুল আল মামুন আদালতের সেই নির্দেশ অমান্য করে আমার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি ও দোকানপাট, ঘরবাড়ি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে ভাংচুর, বাড়িতে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে এবং নাশকতা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। সম্প্রতি আমাদের দোকানে তালাও লাগিয়ে দিয়েছেন। এছাড়া আমার ফুফাতো ভাই বজলুকে একটি কক্ষে তারা ৩ ঘন্টা আটকে রেখে তার কাছ জোর পূর্বক বিভিন্ন কথা রেকর্ড করে নেন। এমতাবস্থায় আমি আশংকা করছি উক্ত নেছারুল আল মামুন যে কোন সময় তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে আমার দীর্ঘ ৩০ বছর দখলীয় বাড়ি এবং দোকানপাট দখল করে নিতে পারে। তিনি আরো বলেন, উক্ত নেছারুল আল মামুন ভূয়া দলিল সৃষ্টি করে শুধু আমাদের সম্পত্তিই নয় এলাকার অনেক নিরিহ মানুষের সম্পত্তি কৌশলে দখল করে নিয়েছেন। প্রচুর টাকার মালিক ও প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায়না। অথচ এক সময় তার মাতা ভারত থেকে চোরাইপথে ফেন্সিডিল পাচার করে সংসার চালাতেন। ভাড়াটিয়া দোকানে দর্জির কাজ করা নেছারুল আল মামুন বর্তমানে অনেক সম্পত্তির মালিক। জনশ্রুতি আছে তিনি চোরাকারবারি ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন মানুষের কাছ থেকে অল্প জমি ক্রয় করে লিখে নেওয়ার সময় কৌশলে বেশি লিখে নেন। উক্ত পরসম্পদ লোভী কুচক্রী নেছারুল আল মামুনের ষড়যন্ত্রে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এমতাবস্থায় তিনি (রুহুল কুদ্দুস) উক্ত নেছারুল আল মামুনের কবল থেকে তার ৩০ বছর দখলীয় সম্পত্তি রক্ষা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, তার স্ত্রী হালিমা খাতুন ও ফুফাতো ভাই বজলুর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অধ্যক্ষ আক্তারুজ্জামানের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
পরবর্তী পোস্ট
সাংবাদিক পরিচয়ে ফেন্সিডিল বহনকালে মাদক ব্যবসায়ী আটক

রিলেটেড পোস্ট

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

শোক বার্তা

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting