দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফলশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করলেই স্থানান্তর

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৪, ২০২৪
ডিসেম্বর ২৪, ২০২৪ ০ কমেন্ট 227 ভিউস

শ্যামনগর প্রতিনিধি: খুড়িয়ে খুড়িয়ে চলছে সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় চার লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগী ভর্তি করলেই স্থানান্তর (রেফার) করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ অথবা সাতক্ষীরা সদর হাসপাতালে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা বিরাজ করছে। চিকিৎসক সংকট ও যন্ত্রপাতি নষ্ট থাকার কারণে বরাবরই রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা নিতে আসা উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের শামসুর রহমান বলেন ,সকাল ৯ টা থেকে সাড়ে১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তার দেখাতে পারিনি। তিনি আরো বলেন, প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থান থেকে দেড় থেকে ২০০ রোগী আসলেও হাসপাতালটিতে ডাক্তার সংকটের কারণে তারা চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে প্রতিনিয়ত। মাত্র চার থেকে পাঁচজন ডাক্তার রোগী দেখে থাকেন, যার কারণে অধিকাংশ রোগী সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা সেবা না পেয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ারা বেগম বলেন, হাসপাতালটিতে ৩১ জন ডাক্তারের পদ থাকলেও মাত্র ডাক্তার রয়েছে আট জন, বাকি পদগুলো রয়েছে দীর্ঘ দিন ধরে শূন্য হয়ে। হাসপাতালের এক্স-রে মেশিন ও আল্ট্রাসনোগ্রাম মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। প্যাথলজি বিভাগটি চলছে খুড়িয়ে খুড়িয়ে। তিনি বলেন, রোগী ভর্তি করলেই সাথে সাথে রেফার করা হয় নানা অজুহাতে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সংবাদ কর্মী আলমগীর সিদ্দিক জানান, শ্যামনগর উপজেলা পার্শ্ববর্তী কালীগঞ্জ, আশাশুনি ও কয়রা উপজেলা থেকে ও শ-শ রোগী প্রতিদিন শ্যামনগর হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন। কিন্তু হাসপাতালটি একেবারেই জরাজীর্ণ অবস্থায় চলছে, মানুষ প্রতিনিয়ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় মানবাধিকার কর্মী আসাদুজ্জামান লিটন বলেন, হাসপাতালটি ওষুধ কোম্পানির রি-প্রেজেন্টিভ ও দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। এখানে রোগীদের বেড সংকট, খাদ্যের সমস্যা, ওষুধ সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হাসপাতালটি। সুন্দরবন উপকূলীয় নীলডুমুর এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সখিনা বেগম বলেন, আমি গরিব মানুষ সে জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম, কিন্তু তিনটি পরীক্ষা দিয়েছে, বাইরে থেকে পরীক্ষাগুলো করতে দুই হাজার টাকার উপরে লেগে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে ডাক্তার সংকট রয়েছে, অল্প সংখ্যক ডাক্তার দিয়ে আমরা দিনরাত মানুষের সেবা করে যাচ্ছি। বেড সংকটের কারণে অধিকাংশ রোগীকে রেফার করা হচ্ছে অন্যত্র। দ্রুত বেড সংকট নিরসন হবে, এছাড়া অন্যান্য সমস্যাগুলো নিরসনের জন্য কাজ করা হচ্ছে, সাধারণ রোগীদের যাতে চিকিৎসা সেবা নিশ্চিত হয় সে লক্ষ্যে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আমি পরিদর্শন করেছি সুবিধা অসুবিধা আপনারা যা বলছেন আসলেই সত্য বিষয়গুলো আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি অতি জরুরী ভিত্তিতে এই সমস্ত সমস্যার সংকট কেটে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরো খোলপপটুয়া ও কপোতক্ষ নদী ভরাটের পথে
পরবর্তী পোস্ট
শ্যামনগরে গাঁজাসহ বউ শাশুড়ি পুলিশের কাছে আটক

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting