দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৪
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ড. আব্দুর রহমান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২১
অক্টোবর ৫, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ.কে.এম. আব্দুর রহমান। সোমবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৭ সালে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে কর্মজীবন শুরু করেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামের সন্তান ড. এ.কে.এম. আব্দুর রহমান। পরে ২০০৭ সালে পিএসসির মাধ্যমে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সহকারি অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

মহসীন কলেজে কর্মজীবন শুরু করে সেই একই কলেজের অধ্যক্ষ হিসেবে ফেরার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নিজের উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠের দায়িত্ব পাওয়াতে আমি আনন্দিত। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব। আগামী রবিবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করব, ইনশাআল্লাহ।

এদিকে, নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আব্দুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, ড. আব্দুর রহমান স্যারের মতো একজন গুণী গবেষককে মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে পাওয়াটা সাতক্ষীরাবাসীর জন্য গর্বের। তার হাত ধরেই কলেজটির পড়াশোনার গুণগত মান বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি।

প্রসঙ্গত, ড. এ.কে.এম. আব্দুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে জৈব-প্রযুক্তির ওপর পিএইচডিও করেছেন। ইউরোপিয়ান জার্নাল অব মেডিসিনাল প্লান্টস’সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ডজন খানেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার নবাগত ইউএনও-ওসিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
সাংবাদিকতায় উচ্চ শিক্ষা অর্জনে ফাতেমা তুজ জোহরা’র ভারত গমণ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...

জুন ১৭, ২০২৬

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...

জুন ১৩, ২০২৬

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জুন ১৩, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting