দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১০
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ
সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করলেন এসিল্যান্ড
ঘেরের কাজে গিয়ে ফিরলেন লাশ: পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের...
আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি
ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...
তালায় জরাজীর্ণ স্কুল ভবন, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক বাইরের দোকান...
ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে বাঁধ রক্ষা কাজে অনিয়ম, কাজ...
দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবররাজনীতিশ্যামনগর

শ্যামনগর উপজেলা বিএনপির দুই দফা আহবায়ক কমিটি নিয়ে উত্তেজনা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২০, ২০২৫
জানুয়ারি ২০, ২০২৫ ০ কমেন্ট 293 ভিউস

কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পর সংশোধনী দিয়ে নতুন কমিটি ঘোষণা
কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা বিএনপির দুই দফা আহবায়ক কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিতর্ক উঠেছে শ্যামনগর পৌর বিএনপির কমিটি নিয়েও। শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত এসব কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের দাবী ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি দেওয়া হয়েছে।
গত রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম স্বাক্ষরিত পত্রে জি এম সোলায়মান কবির কে আহবায়ক ও গোলাম আলমগীর কে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি ঘোষনা করা হয়। তার কয়েক ঘন্টা পর জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত সংশোধিত অপর বিজ্ঞপ্তির মাধ্যমে জি, এম সোলায়মান কবিরের পরিবর্তে মাষ্টার আব্দুল ওয়াহেদ কে আহবায়ক ও জি,এম সোলাইমান কবীর কে সদস্য সচিব ঘোষনা করা হয়।
একই দিন শেখ লিয়াকত আলীকে আহবায়ক ও সামছুজ্জোহা টুটুল কে সদস্য সচিব করে শ্যামনগর পৌর বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয়। দুই দফা শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিতরা। নিজেদের দলের ত্যাগী নেতাকর্মী দাবি করে রবিবার রাতেই আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। দ্রুত উক্ত কমিটি বাতিলের দাবীও জানান তারা।
বিক্ষোভের অংশ হিসাবে সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে। শ্যামনগর উপজেলার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীরা “অযোগ্য কমিটি মানি না,” “ত্যাগীদের বঞ্চনা চলবে না” ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে।
বিএনপির উক্ত কমিটির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শ্যামনগর উপজেলা বিএনপি নেতা জহুরুল হক আপ্পু বলেন, আমরা ১৭ বছর ধরে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না।
তিনি আরও বলেন, যারা দলের সংকটের সময় একবারের জন্যও মাঠে আসেনি, তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে।
উপজেলা বিএনপির অন্যতম নেতা এডভোকেট আশিক ই এলাহী মুন্না বলেন, “আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। দলীয় হাইকমান্ডের কাছে স্মারকলিপি পেশ করা হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আমজাদুল ইসলাম বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাই।
উপজেলা বিএনপির অন্যতম নেতা গাজী শাহ আলম বলেন, “বিগত সময়ে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ এসব ত্যাগের কোনো মূল্যায়ন করা হয়নি। কমিটি গঠনে দুর্বৃত্তায়ন ও স্বজনপ্রীতি হয়েছে।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা হাফিজ আল কল্লোল, নাজমুল হক, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, খান আব্দুস সবুর, মোঃ আব্দুর রশিদ কৈখালী বিএনপির সাধারন সম্পাদক সহ আরো অনেকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা জেএসডির শোক
পরবর্তী পোস্ট
দেশব্যাপী সিপিবির ‘গণতন্ত্র অভিযাত্রা’ শুরু

রিলেটেড পোস্ট

শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...

মে ৯, ২০২৬

শ্যামনগরে ডেন্টাল চেম্বারের আড়ালে যৌন হয়রানীর অভিযোগ

মে ৯, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

মে ৮, ২০২৬

ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...

মে ৮, ২০২৬

নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই

মে ৭, ২০২৬

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  

মে ৫, ২০২৬

শ্যামনগরে লিডারসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মে ৪, ২০২৬

শ্যামনগরে গ্রাম্য চিকিৎসক অনিমেষ ২০ লাখ টাকার দাবিতে...

মে ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting