দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে সুদখোর টুকু’র কবলে পড়ে তিনটি অসহায় পরিবার দিশেহারা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২১, ২০১৯
সেপ্টেম্বর ২১, ২০১৯ ০ কমেন্ট 415 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরের খুটিকাটার ঢালীবাড়ির চিহ্নিত সুদখোর টুকু’র কবলে পড়ে তিনটি অসহায় পরিবার দিশেহারা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন অসহায় ওই তিন পরিবারের সদস্যরা। তাদের পক্ষে এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পদ্মপুকুর ইউনিয়নের মৃত কোরবান ফকিরের ছেলে ভুক্তভোগী আলমগীর হোসেন ফকির।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা তিনজনই ইটভাটা শ্রমিকের কাজ করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করি। চলতি বছরের (২০১৯ সালের) প্রথম দিকে ইটভাটা যাওয়ার পূর্বে আমাদের টাকার প্রয়োজন হলে খুটিকাটা এলাকার হাবিবর রহমান ঢালীর পুত্র সাঈদুর রহমান টুকুর কাছ থেকে আমরা তিন জন মিলে ৪ লাখ ১০ হাজার টাকা গ্রহন করি। এর পরিবর্তে প্রমান স্বরূপ টুকু আমাদের সোনার গহনা ও স্বাক্ষরকৃত চেক তার কাছে জমা রাখার কথা বলেন। সরল বিশ্বাসে টুকুর কাছে আমরা অর্থ্যাৎ হামিজ উদ্দীন তিনটা সোনার চেইন, তিন জোড়া কানের দুল ও ছেলে রবিউল ইসলামের স্বাক্ষরকৃত চেকের পাতা, আলমগীর ফকির ৫ শত টাকার স্ট্যাম্প ও তার স্বাক্ষরকৃত চেকের পাতা এবং কামরুল ইসলাম ৩ শত টাকা স্ট্যাম্প ও তার স্বাক্ষরিত সাদা চেকের পাতা জমা দেই। এগুলো গ্রহণের পর টুকু আমাদের রশিদও প্রদান করেন। ইটভাটায় কাজ শেষে আমরা যথারীতি তার টাকা পরিশোধ করে তার কাছে থাকা আমাদের চেকের পাতা ও গহনা ফেরত চাইলে সুদখোর টুকু তা ফেরত না দিয়ে আরো ৪ লাখ টাকা তার সুদ দিতে হবে বলে দাবী করেন। এ নিয়ে গত ০৯/০৯/২০১৯ তারিখে পদ্মপুকুর ইউনিয়নের বি,কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান, জি.এম আবুল কাশেম ও আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাঈদুর রহমান টুকু উল্লেখিত টাকার গ্রহণের কথা স্বীকার করে ৬০ হাজার টাকা দাবি করলে আমরা সবার উপস্থিতিতে ইউপি সদস্য আজিজুর রহমানের হাত দিয়ে তাকে নগদ আরো ৬০ হাজার টাকা প্রদান করি। এরপরও টুকু অমাদের গহনা ও চেকের পাতা না দিয়ে টালবাহানা শুরু করেন। পরে তিনি তাকে মোট ৪ লাখ সুদ দিবে বলে দাবী করেন। আর তানা হলে তিনি আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবেন বলে হুমকি দেন। মাত্র ৯/১০ মাসে ৪ লাখ ১০ হাজার টাকায় আরো ৪ লাখ টাকা সুদ দিতে হবে এটা বাংলাদেশের কোন আইনে আছে বলে তারা প্রশ্ন রাখেন ? তারা বলেন, ওই সুদখোর টুকুর খপ্পরে আমরা দিশে হারা হয়ে পড়েছি। এমতাবস্থায় তারা সুদখোর টুকু’র কবল থেকে তদের গহনা ও চেকের পাতা ফেরত এবং মিথ্যা মামলায় হয়রানির হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা গ্রামের হামিজ উদ্দীন গাজী, তার ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার কামরুল ইসলাম গাজী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মামলার আসামী কর্তৃক বাদীসহ তার পরিবারকে খুন জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি
পরবর্তী পোস্ট
তালায় এসকেএসের সাংবাদিকদের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting