দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪০
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে প্রভাষ কুমার মণ্ডলের ওপর হামলা ও হুমকি,বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৪, ২০২৫
নভেম্বর ২৪, ২০২৫ ০ কমেন্ট 137 ভিউস

শ্যামনগর  প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক প্রভাষ কুমার মণ্ডলের ওপর হামলা, হুমকি এবং ধারাবাহিক হয়রানির বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১১টাতে সীমান্তবর্তী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগগুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রভাষ মণ্ডল জানান, প্রতিবেশী প্রভাষ মিস্ত্রি ও তার লোকজন দীর্ঘদিন ধরে জায়গা–জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে তার পরিবারকে লক্ষ্য করে নানা অত্যাচার চালিয়ে আসছে।

তিনি বলেন, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে প্রভাষ মিস্ত্রি, তার ছেলে দীপক মিস্ত্রি এবং সহযোগীরা তার বাড়ির সামনে এসে তাকে ও তার ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলার সময় দীপক মিস্ত্রীর আঘাতে তার নাকের হাড় ভেঙে যায়। তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং তার ছেলে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

ঘটনার পর তিনি শ্যামনগর থানায় পাঁচজনকে আসামি করে ০১/৩২৯ নম্বর মামলা দায়ের করেন। তবে অভিযোগ অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি দীপক মিস্ত্রি আত্মগোপনে চলে গেছে এবং বাকি আসামিরা জামিনে থেকে তাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয়–ভীতি দেখাচ্ছে। ফলে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

প্রভাষ মণ্ডল আরও বলেন, এর আগেও প্রভাষ মিস্ত্রি ও তার লোকজন গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। পাশাপাশি হরিপদ মণ্ডল ও সুভাষ মণ্ডল তার নিজস্ব স্বত্বভুক্ত পুকুরে ঢুকতে দিচ্ছে না, মাছ ধরতেও বাধা দিচ্ছে। এসব ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন।

তিনি জানান,আমি একজন সাধারণ কৃষক। আমার সরলতার সুযোগ নিয়ে তারা একের পর এক অত্যাচার করছে। পরিবার নিয়ে আর সহ্য করতে পারছি না। আমরা শুধু ন্যায়বিচার চাই। প্রতিপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার ওপর সংঘটিত ধারাবাহিক হামলা, হুমকি ও হয়রানির সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে থাকতে পারেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নবাগত জেলা প্রশাসককে সিভিল সার্জনের ফুলেল শুভেচ্ছা প্রদান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চার লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের...

জুলাই ১৫, ২০২৬

নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...

জুলাই ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting