দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৬
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জালিয়াতি করে নামজারি

কর্তৃক SK Ferdous অক্টোবর ২০, ২০২৪
অক্টোবর ২০, ২০২৪ ০ কমেন্ট 270 ভিউস

নিজস্ব প্রতিবেদক :

শ্যামনগর উপজেলার নকিপুর (মাজাট)গ্রামের মোঃ আব্দুল্লাহ আল মামুন নামজারি বাতিলের জন্য ১৫০ ধারায় মামলা দ্বায়ের করেন ৷ গত ১০ অক্টোবর ২০২৪ তারিখ বেলা ১১টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দেখেন ৷ এ সময় বিবাদীপক্ষ শ্যামনগরে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি সহ কাঁচড়াহাটী নন্দী গ্রাম নেদু গাজীর ছেলে মোঃ সামছুর রহমান, মোঃ হযরত আলী, আমজাদ মাঝি, মোঃ লিয়াকত মাঝি, রওশন গাইন, কওছার মাঝি, হাবিবুর রহমান, আফছার মাঝি, মেয়ে মোছা: রাফিজা খাতুন, মর্জিনা বেগম কোন কাগজের ভিত্তিতে নামজারী করেছেন, কাগজপত্র দেখতে চাইলে তারা কোন কাগজ দেখাতে পারেননি ৷

বিভিন্ন অজুহাত দিয়ে শুধুমাত্র ২ জানুয়ারি ২০২৪ সালের ৫৩১৭০০১ নং আবেদনের ৫,১৯৪(IX-I)/২০২৩-২৪ অনলাইন ডিসিআর নং-২৪৮৭৮৬০২২০৫১৯৪, জেএল নং-২২, মৌজা- কাঁচড়াহাটি নন্দীগ্রাম, ৭৩৭ নং খতিয়ানে ৩৭ শতক জমির নামজারীর কাগজটি প্রদান করেন ৷

নামজারীর অনলাইনে শুধু মাত্র আইডি কার্ড ছাড়া কোন কাগজপত্র না থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুয়া বলে আখ্যায়িত করেন ৷ কিন্তু বিবাদীপক্ষ কাগজপত্র আছে মর্মে বড় একটি সময়ের আবেদন করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রথমে ৭ দিন পরে ১৫ দিনের একটি সময় দিয়েছেন ৷

প্রকাশ থাকে যে, শ্যামনগর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি জাল কাগজপত্র তৈরি করে জমি আত্মসাতের চেষ্টা করছেন ৷ প্রেক্ষিতে ভূক্তোভূগী নকিপুর মাজাট গ্রামের মোঃ আব্দুল্লাহ আল মামুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১৫০ ধারায় নামজারী বাতিলের একটি মামলা দ্বায়ের করেন ৷ এ ছাড়াও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন ৷

মামলার প্রেক্ষিতে জানা-গেছে, এস এ রেকর্ডীয় প্রজার ওয়ারেশ তালিকা থেকে ভিন্ন ভিন্ন তারিখে ক্রয় করে শেখ সাইদুল ইসলাম ওরফে শেখ শহিদুল ইসলাম প্রাপ্ত হন। তাহার প্রাপ্ত অংশ থেকে তপশীল সম্পত্তি গত ইং- ২৬/১১/২০১৩ তারিখ ৫৩২৪নং রেজিঃ কোবলা দলিল মূলে রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক ক্রয় সূত্রে মালিকানা ও দখল প্রাপ্ত হন এবং প্রতিষ্ঠানের নামে নাম পত্তন করত: খাজনাদি পরিশোধ করেন।

সেখান থেকে নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি গত ইং- ১৯/১২/২০২২ তারিখে ৬৮৮৪নং রেজি কোবলা দলিল মূলে প্রাপ্ত হইয়ে জে,এল ২২ নং কাঁচড়াহাটী নন্দী গ্রাম মৌজার এস.এ ১০১ নং খতিয়ানে এস.এ ৩২২, ৩২৫, ৩৫৮ নং দাগে ০.১৮৫০ একর জমি নিজ নামে ৪২৬৫ (1X-1)/২২-২৩ নং নাম পত্তন খতিয়ান করত: অদ্যাবধি পর্যন্ত খাজনা পরিশোধ করে নিরঙ্কুশ ভাবে ভোগ দখলে থাকা কালে সেখানে মাটি ভরাট করে, পাকা প্রাচীর নির্মাণ করে, গাছ-গাছালি লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা সহ যাতায়াত পথ তৈরি করে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মাণের কাজ চলমান রেখেছেন ৷

আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি জাল কাগজপত্র তৈরি করে জমি আত্মসাতের চেষ্টার করছেন ৷ আমার সঠিক কাগজপত্র থেকেও আমাকে নানা ভাবে হয়রানি করার চেষ্টা করছেন ৷ নূর মোহাম্মাদের সঠিক কাগজপত্র নেই ৷ এ্যাসিল্যান্ড অফিসে উভয় পক্ষের কাগজপত্র দেখাশুনা করলে বিবাদী নূর মোহাম্মাদ কোন কাগজ দেখাতে পারেননি ৷
সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ১৫ দিনের সময় দিয়েছেন ৷

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতারণ
পরবর্তী পোস্ট
সংবাদপত্রের অভাব নেই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদের অভাব আছে -খাইরুল আলম

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting