দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:৩২
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরশ্যামনগর

শ্যামনগরে জামায়াত নেতাকে প্রিন্সিপাল করার পায়তারা, ২০ লক্ষ টাকা ঘুষ বানিজ্য- (পর্ব-০১)

কর্তৃক SK Ferdous অক্টোবর ৩১, ২০২০
অক্টোবর ৩১, ২০২০ ০ কমেন্ট 498 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার শ্যামনগরে আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পদে ঐ কলেজের উপাধ্যক্ষ জামায়াত নেতা জি এম আমির হোসেনকে নিয়োগ দেয়ার পায়তারা চলছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নীতিমালা মোতাবেক শ্যামনগর আতরজান কলেজের পিন্সিপাল শূন্য পদে নিয়োগের জন্য ২০ অক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রিন্সিপাল পদে আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঐ কলেজের এসএম আফজালুল হক ২০ লক্ষ টাকার বিনিময়ে জামায়াত নেতা, অত্র কলেজের উপাধ্যক্ষ জিএম আমির হোসেন কে প্রিন্সিপাল পদে নিয়োগ দেয়ার সব প্রস্তুতি অনানুষ্ঠিকভাবে চুড়ান্ত করেছেন। এখন শুধু মাত্র সরকারি আইন জায়েজ করতে লোক দেখানো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, জামায়াত বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকাকালীন তখনকার জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যাবতীয় কাজ করেছেন এই উপধ্যক্ষ। গাজী নজরুল এমপি’র রাজনৈতিক কর্মকান্ড থেকে যাবতীয় গোপন লেনদেন ও শালিশ বিচারের দায়িত্ব ছিলো আমীর হোসেন এর উপর। যা স্থানীয় মানুষের জানার বাইরে নয়। এতোদিন মানুষের মুখ বন্ধ থাকলেও আমীর হোসেনকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগের কথা এলকায় ছড়িয়ে পড়লে একের পর এক বেরিয়ে আসছে আমীর হোসেনের কু-কর্মের লোমহর্ষক কাহিনী।

এদিকে শ্যামনগর থানা সূত্রে জানা যায়, শ্যানগর থানার মামলা নং-৪/৪০ তারিখ-০৮-০৩-২০১৮ ইং মামলার ২০নং আসামী এই আমীর হোসেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আমীর হোসেনের বিরুদ্ধে এই মামলা আদালতে চার্জ গৃহীত হয়েছে। অন্যদিকে দেখা যায়, গত ২৪/১০/২০০৩ সালে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকার এক খবরে প্রকাশ পায় গাজী নজরুল এমপি’র সাথে জিএম আমীর হোসেনের গোপন বৈঠক হয়েছে।

এ ব্যপারে এই প্রতিবেদকের সাথে কথা হয় আতরজান মহিলা কলেজের সভাপতি শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের চাচা এস এম আফজালুল হকের সাথে। তিনি বলেন, আমার তো কোন অভাব নাই, যে ওই টাকার দরকার। তাছাড়া আমাকে কেউ বলতে পারবে না, আমি কারো কাছ থেকে কোন কাজের বিনিময় ঘুষ গ্রহণ করেছি। আর কলেজের প্রিন্সিপাল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। তিনি আরও বলেন, আমি লোক মুখে শুনেছি, আমির হোসেন জামায়াতপন্থী কিন্তু, কোন জামায়াতের কমিটিতে নাম আছে কিনা জানি না।

এ ব্যপারে অভিযুক্ত উপধ্যক্ষ জিএম আমির হোসেন বলেন, আমি পূর্বে জামায়াতের সাথে জড়িত ছিলাম। কিন্তু, বর্তমানে আর তা করি না। আমাকে প্রিন্সিপাল হতে দেবেনা বলে একশ্রেণির কুচক্রী মহল আমার নামে মিথ্যা নাশকতার মামলা দিয়েছে। এ বিষয়ে কথা হয় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সাথে। তিনি বলেন, অভিযোগটি সবে শুনলাম। বিষয়টি জরুরী ভিত্তিতে যাচাই করাতে সংশ্লিষ্ট দপ্তরকে অভিহিত করব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি উপজেলা শাখার কমিটি গঠন,হান্নান সভাপতি, বাচ্চু সেক্রেটারী, শাহিন সাংগঠনিক সম্পাদক সুজন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

রিলেটেড পোস্ট

উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...

সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন: সড়ক অবরোধ ও...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting