দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৩
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে গ্রাম্য বিরোধের জেরে মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ১২, ২০২২
ফেব্রুয়ারি ১২, ২০২২ ০ কমেন্ট 368 ভিউস

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: 

গ্রাম্য বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগরে মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় গ্রামবাসীর আয়োজনে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আলহাজ্ব আজিজুল ইসলাম মোড়ল।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামবাসীর পক্ষে রবিউল ইসলাম, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, মুন্সিগঞ্জ ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বর আনারুল ইসলাম, সাবেক মহিলা মেম্বর সেলিনা আক্তার শেলি, ভুক্তভোগীর পুত্র হাবিবুর রহমান, হাসিনা বানু প্রমুখ। মানববন্ধনে এলাকার সকল ধরনের মানুষ অংশগ্রহণ করেন এবং এধরনের মিথ্যা মামলায় একজনকে আটক করিয়ে হয়রানির তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, মুন্সিগঞ্জ ইউপির যতীন্দ্রনগর গ্রামের মৃত ইমান আলী গাজীর কন্যা হাসিনা বেগম স্বামী পরিত্যাক্তা হয়ে ০.৩৩ একর জমি রেজিষ্ট্রি কোবলা ম‚লে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তার কোন সন্তান বা স্বামী না থাকায় উক্ত সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের ষড়যন্ত্র শুরু করেন একই এলাকার মৃত কফিল উদ্দীন মিস্ত্রির পুত্র হামজার আলী। এরই জের ধরে বিভিন্ন সময়ে তিনি হাসিনা বেগমকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শনসহ বিভিন্ন সময় মারপিটসহ নির্যাতন করতে থাকেন। এর প্রতিবাদ করেন আব্দুস সালাম তরফদার।

এর জের ধরেই হামজার আলী তাকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র শুরু করেন। একপর্যায়ে হামজার আলী নিজের ৪৬ বছর বয়সী স্ত্রী রাবেয়া খাতুনকে গত ৭ ফেব্রæয়ারী দুপুর আড়াইটার সময় তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে মর্মে অভিযোগ তুলে ঘরের মধ্যে আটকিয়ে রেখে পুলিশে সোপর্দ করেন। অথচ এ ঘটনার প‚র্বে আব্দুস সালাম তরফদারকে একটি মৎস্য ঘেরের মধ্যে মারপিট করে প্রায় অচেতন অবস্থায় তাদের ঘরের মধ্যে নিয়ে এসে পুলিশকে ফোন দেন।

অত্র এলাকায় আমার পিতার যথেষ্ট সুনাম রয়েছে। ইতিপ‚র্বে তার বিরুদ্ধে এধরনের অভিযোগ কোন ছিল না। হাসিনা বেগমের দায়ের করা মারপিটের মামলার হাত থেকে বাঁচতে হামজার আলী তার নিজের মাঝ বয়সী স্ত্রীকে দিয়ে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা করে তাকে হয়রানি করে যাচ্ছেন। তিনি চক্রান্তের শিকার। বক্তারা অবিলম্বে তারা মিথ্যা মামলার দায় হতে অব্যাহতি প্রদানসহ নি:শর্ত মুক্তির দাবি জানান।

মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ঘটনাটি মিথ্যা। কিন্তু আব্দুস সালাম তরফদারের সাথে স্থানীয় আব্দুস সবুর ও হামজার আলীর বিরোধ রয়েছে। স্থানীয় গোলাম ফারুক বলেন, ধর্ষণের মামলাটি সম্প‚র্ণ মিথ্যা। তবে প্রতিপক্ষের সাথে সালাম তরফদারের বিরোধ ছিলো। এ কারনেই তাকে ফাঁসানো হয়েছে।

শ্যামনগর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ পাঠানো হয়। বাদীর অভিযোগের ভিত্তিইে তাকে আটক করা হয়েছে। ঘটনার সত্য মিথ্যা তদন্তে জানা যাবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেনাপোলে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
দেবহাটা রিপোটার্স ক্লাবে ওসির মতবিনিময়

রিলেটেড পোস্ট

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

চেঙ্গু রবিউল দুই সহযোগি সহ আটক, অস্ত্র উদ্ধার

জুন ১০, ২০২৬

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

ধ্বংসাত্মক কার্যকলাপে ঝুঁকিতে স্লুইজ গেট বিস্তীর্ণ এলাকা প্লাবিত...

জুন ৭, ২০২৬

শ্যামনগরে কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল...

জুন ৭, ২০২৬

লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের...

জুন ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting