দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:০২
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাশিফললিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে গম খেতে পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

কর্তৃক mirkhairul.news জানুয়ারি ৭, ২০২৫
জানুয়ারি ৭, ২০২৫ ০ কমেন্ট 208 ভিউস

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে মঙ্গলবার সকালে বিদ্যুতের তারে জড়িয়ে মনসুর আলী কাগুচি (৬০)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার খানপুর এলাকার মৃত আলী বাক্স কাগুচির পুত্র। মৃত মনসুর আলী কাগুচির পুত্র আকবর আলী বলেন, আমার পিতা সকালে গম খেতে ঘাস বাছতে গিয়েছিল, পাশের হাজী ব্রিকস নামের ইটভটার অপরিকল্পিত তার ফেলে রাখার কারণে আমার পিতা বিদ্যুৎ স্পষ্টে ঘটনাস্থলেই মারা যান, দীর্ঘদিন ধরে ভাটার পাশে আমাদের এই জমিটা নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছিল ইট ভাটা মালিক উপজেলার কাটিবার হল গ্রামের গহর শেখের পুত্র মোস্তাক শেখ। ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে সে কোর্টে মামলাও দিয়েছে, আমাদের কৃষি জমিতে তার ভাটার অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার ফেলে রেখে আমার পিতাকে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে মনসুর আলীর জায়গাটা নেওয়ার জন্য হাজী ব্রিকস এর মালিক মোস্তাক শেখ নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল, তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে বিদ্যুতের তার কৃষি জমিতে ফেলে রেখে কৃষক মনসুর আলী কাগুচিকে হত্যা করেছে। এদিকে এ ঘটনা ঘটার পর পরই হাজী ব্রিকস এর মালিক ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাজী ব্রিকসের মালিক মোস্তাক শেখের নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, জনবসতি এলাকায় ইটভাটা তৈরি করে পরিবেশ নষ্ট ও ওই এলাকার জনজীবন অতিষ্ঠ করে তুলেছে উক্ত ইটভাটা মালিক মোস্তাক শেখ, ইট ভাটার আশেপাশে বসতি যারা আছে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উক্ত ভাটা মালিক, ইটভাটার জায়গা প্রশস্ত করার লক্ষ্যে সে গ্রামবাসীদের নানাভাবে ম্যানেজ করার চেষ্টায় ব্যর্থ হয়ে বিভিন্ন মামলা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারিই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে কৃষক মনসুর আলীকে হত্যা করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরায় ছাত্র অধিকার পরিষদের লিফলেট বিতরণ
পরবর্তী পোস্ট
শ্যামনগরের এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন

রিলেটেড পোস্ট

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...

মে ১৬, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...

মে ১৬, ২০২৬

প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান

মে ১৬, ২০২৬

কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম

মে ১৬, ২০২৬

শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...

মে ১৫, ২০২৬

কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting