দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৪
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
নির্যাতিতদের সমর্থনে নোয়াখালীতে ‘অধিকার’র র‍্যালি ও আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে কালিঞ্চী ভূমিদস্যু প্রাক্তন মেম্বার গফ্ফার তরফদার জিরো থেকে হিরো!

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০১৯
আগস্ট ২৮, ২০১৯ ০ কমেন্ট 454 ভিউস

আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী ভূমিদস্যু প্রাক্তন মেম্বার গফ্ফার তরফদার জিরো থেকে হিরো হয়েছে। এলাকা সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ১৯৭৮ সালে কৈখালী ভূমি অফিসের তহশীলদারকে ধরম পিতা বলে অফিসে চা দেওয়ার কাজে কর্মরত ছিল আব্দুল গফ্ফার। তহশীলদার তার সৎ ব্যবহার দেখে কালিঞ্চী মৌজায় কিছু ভিপি জমি ইজারা দেয়। পরে ১৯৭৯ সালে ভূমি অফিস থেকে রেজিষ্টার চুরি করে নিয়ে যায়। যার ফলে তহশীলদারের চাকুরীর উপর উদ্ধর্তন কর্তৃপক্ষের বেশ চাপ সৃষ্টিও হয়। সেই থেকে শুরু হয় গফ্ফারের জাল সেটেলমেন্ট। একের পর এক জমি জাল সেটেলমেন্ট করে ৪শ বিঘা জমি তার নিজের নামে সহ পরিবার ও আতœীয় স্বজনের নামের সম্পত্তির কোন হিসাব বিবরণী ভূমি অফিসে দাখিল করেনি এবং সরকার কে কোন ইনকাম ট্যাক্স না দিয়ে রাজত্ব কায়েম করছে। ১৯৯৭ সাল থেকে ২০০৩ সাল এবং ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত রমজান নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হয়ে লাখ লাখ টাকা আতœসাৎ করে। কালিঞ্চী ও টেংরাখালী গ্রামের সবগুলো সরকারী খাস খাল অর্থের বিনিময়ে ডিসিআর কেটে মৎস্য চাষ করে আসছে এবং কাল্পনিক ব্যক্তির নামে জমি রেখে প্রশাসনের নজরের বাইরে শত শত বিঘা জমির হারির টাকা ভারতে তার বড় মেয়ে ফরিদা পারভীনের কাছে পাচার করে দেশের ক্ষতি করছে। গফ্ফার তরফদার জাল সেটেলমেন্ট সহ সরকারী খাস খাল দখল করে বিক্রি করে বাংলাদেশ ছাড়বে এমন ধরনের গুঞ্জন এলাকায়। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় সেটেলমেন্ট করে জমি দখলের অভিযোগও আছে। সব জায়গায় অর্থর বিনিময়ে সেটেলমেন্ট সহ কাগজ পত্রের কাজ করে আসছে। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, সেই দলকে ব্যবহার করে স্থানীয় প্রশাসনকে নিজের কব্জায় করে রাখে। ২০০৩ সাল থেকে কৈখালী ও কালিঞ্চী পথে অবৈধ ভাবে ভারত থেকে উপরি মহল ম্যানেজ করে গরু আনা সহ মাদক বাংলাদেশে এনে, রাতের আধাঁরে এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে চড়া দামে বিক্রয় করে রাতারাতি অর্থশালী হয়ে উঠে। বর্তমানে গফ্ফার নিজে ২ সেলেন্ডার ডুএস ইঞ্জিনের একটি বড় নৌকা (ট্রলার) কিনে গরুর ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং সাথে মাদকদ্রব্যও। এভাবে দেড়শ একর জমির মালিক হয়েছেন গফ্ফার তরফদার। এ বিষয়ে আব্দুল গফ্ফার বলেন, অভিযোগটি সম্পূর্ন মিথ্যা । এর আগেও অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে। আপনার যা ইচ্ছা আপনি লেখেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় বাড়ি বাড়ি গিয়ে ইউএনও সাজিয়া আফরীনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান
পরবর্তী পোস্ট
কুশখালীতে ব্রেকিং দ্য সাইলেন্স’র শিশুদের নিয়ে কুইজ প্রতিযোগিতা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting