
জিয়াউর রহমান (শ্যামনগর) প্রতিনিধিঃসাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) জি এম নজরুল ইসলামকে নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে পড়া অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে শ্যামনগরের জনপদ। বুধবার (২২জুলাই) দুপুর ১২টায় স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। এসময় শ্যামনগর সদর এক জন সমুদ্রে পরিণত হয়।
বিক্ষোভ মিছিলে বজ্রকন্ঠে বিক্ষোভকারীরা এমপি জি এম নজরুলের অনৈতিক কর্মকান্ডের জন্য তার দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে অপসারনের দাবি করেন। সবার মুখে একটাই বানী আমরা শ্যামনগরবাসী লজ্জিত, বিষ্মিত, হতবাক। আমরা এহেন অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠু বিচার চাই। এমপি জি এম নজরুল ইসলামের অপসারণ চাই। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিথর সাতক্ষীরা জেলা নেতা প্রভাষক আবু সাঈদ, আশেক এললাহী মুন্না, উপজেলা যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম প্রমুখ।

