দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৪
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...
রাজনীতি ও অপপ্রচারের শিকার সমাজসেবক এবাদুল ইসলাম
শ্যামনগরে পাউবোর ৫২ হাজার জিও বস্তার কাজে নয়...
বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 
দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায়...
দেবহাটায় কবি নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন
টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি ,নেপথ্যে তালা উপজেলা...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের জয়াখালীতে সেটেলমেন্ট কারসাজি: কোটি টাকার বানিজ্যে ভূমিহারা গ্রামবাসী

কর্তৃক mirkhairul.news আগস্ট ২৯, ২০২৫
আগস্ট ২৯, ২০২৫ ০ কমেন্ট 198 ভিউস

আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে: খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার রাজিব আহাম্মেদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আইনের অপব্যবহার ও কোটি টাকার বানিজ্যের মাধ্যমে তিনি শ্যামনগরের জয়াখালী গ্রামের বহু পরিবারকে তাদের পৈতৃক ভিটে থেকে বঞ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জোনাল সেটেলমেন্ট অফিসের মিস মামলা নং-৮২৭/২৪ এ এসএ ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৩ ধারা দেখিয়ে রায় প্রদান করেন অফিসার রাজিব আহাম্মেদ। কিন্তু এই রায়ের ফলে জয়াখালী গ্রামের প্রায় ৩০ জনের বসতভিটা অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে।

গ্রামবাসীর অভিযোগ, ৫৩৩ ধারায় স্পষ্ট বলা আছে—কোন খতিয়ানে জালিয়াতি প্রমাণিত হলে সেটেলমেন্ট অফিসার সংশোধন করতে পারবেন। কিন্তু মৌজা এখনও গেজেটে প্রকাশিত না হওয়া অবস্থায় কোটি টাকার বিনিময়ে একতরফা রায় দিয়ে বহু জমির মালিকানা অন্যদের নামে স্থানান্তর করা হয়েছে।

মৃত ব্যক্তিকে বাদী সাজিয়ে জমি দখল: জয়াখালী গ্রামে এমনকি মৃত ব্যক্তিদের পক্ষভুক্ত বাদী দেখিয়েও রেকর্ড তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যেমন—মৃত আহম্দাদ গাজীর পুত্র মোজাদ্দীদ দিংয়ের ৬০ বছরের ভোগদখলে থাকা হাল দাগ নং ৪৯৩৬-এর বাড়ি ও পুকুর, গাছপালা অন্য এক মৃত ব্যক্তি খয়রাতের নামে রেকর্ড করা হয়েছে।

এছাড়া—হাফিজুরের বাড়ি (দাগ নং ৬১১৩, ৬৫১০, ৬৫২৮) শহিদের নামে, আমিরুলের বাড়ি (দাগ নং ৫০১১) মজিদের নামে, শহিদুলের বাড়ি খয়রাতের নামে। এভাবে অন্তত ৩৫-৪০ জনের বসতভিটা অন্যদের নামে রেকর্ড হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

ভুক্তভোগীদের আর্তনাদ: ভুক্তভোগী মোজাদ্দীদ ও আমিরুল বলেন, “আমাদের বৈধ কাগজপত্র আছে, দীর্ঘদিনের দখল আছে। কিন্তু মৌজা পাবলিষ্ট হওয়ার আগেই জালিয়াতি করে আমাদের জমি অন্যদের নামে রেকর্ড দেওয়া হয়েছে। এ অপকর্মের নেপথ্যে আছে সেটেলমেন্ট অফিসের পিওন জাকির। তিনি স্থানীয় কিছু প্রভাবশালীর সাথে যোগসাজশ করে কোটি টাকা সংগ্রহ করে অফিসার রাজিব আহাম্মেদকে দিয়ে বেআইনি রায় করিয়ে নিয়েছেন।” তাদের অভিযোগ, এরই মধ্যে জমি দখল নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বড় ধরনের বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞ মত: স্থানীয় আইনজীবীরা জানান, এসএ ম্যানুয়াল ১৯৩৫ এর ৫৩৩ ধারা অনুসারে কেবলমাত্র প্রকাশিত খতিয়ানে যদি প্রতারণামূলক এন্ট্রি পাওয়া যায় তবে তা সংশোধনের সুযোগ রয়েছে। মৌজা গেজেটে প্রকাশের আগেই রেকর্ড পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এই রায় সম্পূর্ণ বেআইনি এবং স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে করা হয়েছে বলে মনে হচ্ছে।

প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী:  বেআইনি রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে ভুক্তভোগীরা মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

চিরস্থায়ী বন্দোবস্ত থেকে চিরস্থায়ী দাঙ্গা: স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রিটিশরা আমাদের জমি জমিদারদের হাতে তুলে দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল। আর এখন বাংলাদেশ সরকার জরিপের নামে সেটেলমেন্ট অফিসের মাধ্যমে চিরস্থায়ী দাঙ্গার বীজ বপন করছে।”

আশঙ্কা:  গ্রামবাসীর দাবি, যদি দ্রুত এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা না নেওয়া হয় তবে জয়াখালীসহ আশপাশের এলাকায় স্থায়ী দাঙ্গা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি তৈরি হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে নারীর মৃত্যু
পরবর্তী পোস্ট
অবশেষে শুরু হলো কলারোয়া হাসপাতাল সড়কের কাজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

রাজনীতি ও অপপ্রচারের শিকার সমাজসেবক এবাদুল ইসলাম

আগস্ট ৩১, ২০২৬

শ্যামনগরে পাউবোর ৫২ হাজার জিও বস্তার কাজে নয়...

আগস্ট ৩১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি ,নেপথ্যে তালা উপজেলা...

আগস্ট ৩১, ২০২৬

সাতক্ষীরায় শূন্যপদে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং অ্যাডভোকেসি সভা

আগস্ট ৩০, ২০২৬

দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের  সাথে  ওসির...

আগস্ট ৩০, ২০২৬

দেবহাটায় সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক সভা

আগস্ট ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting