দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৫
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবররাজনীতি

শ্বেতপুর বিএনপি’র ওয়ার্ড কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২৫
জানুয়ারি ২১, ২০২৫ ০ কমেন্ট 331 ভিউস

# ঘোষিত কমিটির সভাপতি, সেক্রেটারী, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদকসহ অনেকের পদত্যাগ ঘোষণা
# কমিটি বিলুপ্তি ঘোষণার দাবী

বুধহাটা প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঘোষিত ওয়ার্ড কমিটিকে মনগড়া কমিটি আখ্যায়িত করে কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বার বার কারাবরণকারী ত্যাগী বিএনপি নেতা কবীর আহমেদ ঢালীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর আলম রিপন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঘোষিত কমিটির সভাপতি ও ইউপি সদস্য লিয়াকত আলী বিশ্বাস, মাস্টার আহসান হাবীব, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটু, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য জিয়াদ খান, অর্থ সম্পাদক সোহরাব, আল আমিন, ইকবাল হোসেন সহ অর্ধশত বিএনপি নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে মাস্টার আহসান হাবীব বলেন, সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এর মধ্যে বুধহাটা ইউনিয়নের কিছু কুচক্রী নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাউকে কিছু না জানিয়ে অতি গোপনে শ্বেতপুরে বিএনপির মনগড়া ওয়ার্ড কমিটি গঠন করে। কমিটিতে প্রতিবাদ সমাবেশে উপস্থিত অনেকের নাম থাকলেও অত্র ওয়ার্ডের বার বার কারাবরণকারী, নির্যাতিত, ত্যাগী ও প্রকৃত বিএনপি নেতাকর্মীদের নাম বাদ পড়ে যায়। যা অত্যন্ত দুঃখ জনক। সদ্য ঘোষিত ঐ কমিটির সভাপতি লিয়াকত আলী বিশ্বাস বলেন, ইউনিয়ন নেতৃবৃন্দ নিজেদের ইচ্ছে মত ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। আমরা এ কমিটি মানি না। তিনি আরও বলেন আমরাই জানি কারা প্রকৃত বিএনপি’র নেতাকর্মী। কমিটি গঠন করতে হলে আমরা শ্বেতপুরবাসী সকলে মিলে আলোচনা করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক দেওয়া মিথ্যা ও গায়েবী মামলায় কারা বরণকারী, নির্যাতিত, ত্যাগী ও প্রকৃত বিএনপি নেতাকর্মীর নামের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য পাঠাবো। তখন উক্ত কমিটিকে শ্বেতপুর বিএনপি নেতৃবৃন্দ স্বাগত জানাবেন। প্রকৃত বিএনপি নেতাকর্মীদের নাম বাদ রেখে গোপনে ওয়ার্ড কমিটি গঠন করায় ক্ষোভে ফুঁসে উঠেন শ্বেতপুর বিএনপি নেতৃবৃন্দ। এসময় সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট বিএনপি’র মনগড়া ওয়ার্ড কমিটির সিংহভাগ নেতাকর্মী উপস্থিত অর্ধশত বিএনপি নেতৃবৃন্দের সামনে প্রকাশ্যে মৌখিক ভাবে পদত্যাগের ঘোষণা প্রদান করেন। এবং মনগড়া কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানান। একই সাথে বিএনপি’র ইউনিয়ন কমিটির কাছে সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করার আহবান জানিয়ে শ্বেতপুর সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদের অংশগ্রহণে নতুন করে বিএনপি ওয়ার্ড কমিটি গঠনে তালিকা প্রস্তুত করবেন বলে আশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পরবর্তী পোস্ট
আশাশুনির ৫ ইউনিয়নে সার ডিলার ও খুচরা দোকান পরিদর্শণ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting