দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৫
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

শুরু হলো ২য় বিভাগ কাবাডি লিগ, উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৫, ২০২৩
অক্টোবর ২৫, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

সাতনদী ডেস্ক: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুরু হলো ‘বন্দর স্টীল দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ-২০২৩’। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ’র উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও চেয়ারম্যান, দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ হায়াতুল ইসলাম খান, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম। প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, কাবাডি টুর্নামেন্টগুলোর মধ্যে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ হচ্ছে প্রাথমিক লিগ। এই আয়োজনের মাধ্যমে যে খেলোয়াড়রা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসে, তারাই পরবর্তীতে লিগ ওয়ান এবং জাতীয় দলে খেলেন। তিনি আরো বলেন, আমরা কাবাডি খেলোয়াড়দের পেশাগত মূল্যায়ন শুরু করেছি। ইতোমধ্যে আমরা নারীদের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগ শুরু করেছি। ডিএমপি কমিশনার কাবাডি লিগের সাথে সম্পৃক্ত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাবাডি খেলোয়াড় তুলে নিয়ে আসেন। এই খেলোয়াড়রা যেন কর্পোরেট কাবাডি লিগে অংশগ্রহণ করতে পারে। তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরো ভালো খেলোয়াড় উঠে আসবেন। ২৫ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই লিগ। এতে ৪টি গ্রুপে মোট ১৫টি দল খেলবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বনাম মা ও মনি কাবাডি একাডেমীর মধ্যকার খেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই টুর্নামেন্ট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, বিপিএম; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম; ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-সেবা; মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনসহ ডিএমপির কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা
পরবর্তী পোস্ট
৪ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

রিলেটেড পোস্ট

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting