দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৮
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকনির্বাচিত খবর

শান্তিচুক্তির পরও তালেবানদের ওপর মার্কিন বিমান হামলা

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৪, ২০২০
অক্টোবর ১৪, ২০২০ ০ কমেন্ট 485 ভিউস

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সই করার পরও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়। খবর আফগানিস্তান টাইমসের।

আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সই করা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল সনি লিজেট বলেন, তালেবানের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করার লক্ষ্যে গত দুদিনে হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।

তিনি আরও বলেন, তালেবানের যে কোনো ধরনের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করতে সহযোগিতা করে যাবে মার্কিন সেনাবাহিনী।

এদিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার অবিলম্বে হামলা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, তালেবানকে অবিলম্বে হেলমান্দ প্রদেশে হামলা এবং সারা দেশে সহিংসতা বন্ধ করতে হবে।

এ ধরনের হামলা তালেবান-মার্কিন চুক্তির পরিপন্থী এবং চলমান দোহা শান্তি আলোচনাকে অবজ্ঞা করার শামিল।

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে প্রায় দুই দশক যুদ্ধ করার পর গত ফেব্রুয়ারিতে এই গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করে আমেরিকা।

চুক্তিতে তালেবানের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিপরীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়। সেই সঙ্গে দেশে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হয় তালেবান।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কাতারের রাজধানী দোহায় কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলমান থাকাবস্থায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
ত্বক ও চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকার

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের ওয়েবসাইটে নেই কোন...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting