শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জেলা গণগ্রন্থাগার হল রুমে সহকারী লাইব্রেরিয়ান মোঃ জিয়ারুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল।

এসময় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২২ জনের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথি বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাইব্রেরি এ্যাসিস্টেন কিনারাম কুমার।

Comments

Leave a Reply