দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪২
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’
এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

লুটেরা দুর্বৃত্তদের শাসনের অবসান ছাড়া দেশবাসীর মুক্তি নেই- কমরেড প্রিন্স

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ১, ২০২৩
সেপ্টেম্বর ১, ২০২৩ ০ কমেন্ট 423 ভিউস

সাতনদী ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লুটেরা শাসকরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। ভোটাধিকার লুট করেছে। লুটেরা দুর্বৃত্তদের শাসনের অবসান ছাড়া দেশবাসীর মুক্তি নেই। এজন্য চলমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে হবে। নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসাতে হবে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কাফরুল থানার ভিশন মোড়ে সিপিবি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সিপিবি কাফরুল থানার সভাপতি আলী কাউসার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, ঢাকা উত্তর সিপিবি সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর সম্পাদকমন্ডলীর সদস্য মোতালেব হোসেন, রাসেল ইসলাম সুজন,যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, খন্দকার হীরকুজ্জামান হীরক।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রনহীন, সবকিছু সিন্ডিকেট ও লুটের গোষ্ঠীর দখলে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এদেরই মদদ দিয়ে চলেছে। গণতন্ত্রহীনতার সুযোগে বিদেশী আধিপত্যবাদী অপশক্তি দেশের অভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ করে নানা ফায়দা লুটার চেষ্টা করছে। নীতিহীন, লুটেরা ও ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে এদের দেন-দরবারে সায় দিচ্ছে। ক্ষমতাসীনদের কথায় বেরিয়ে আসছে, ক্ষমতায় থাকতে বা ক্ষমতায় যেতে নাকি দেশের স্বার্থ বিসর্জন দিতে হয়। এসব হোল নীতিহীন রাজনীতির দেউলিয়াপনা। এদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। রুহিন হোসেন প্রিন্স বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরী ও নির্বাচন করতে ব্যর্থ হলে অন্ধকারের অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। দুঃশাসন নতুন মাত্রা পাবে, মানুষের মুক্তি আসবে না।
তিনি নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, সরকার এ কাজে ব্যর্থ হলে পরিস্থিতি আরো অবনতি হবে, যার দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, টাকা পাচারকারী,দূর্ণীতি, লুটপাটকারী ও এর মদদদাতাদের বিচার এই বাংলার মাটিতে হবে।
তিনি আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় বাম জোট আহুত সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি’র দ্বি-দলীয় ধারার রাজনীতির বিপরীতে জনগণের আস্থা ভাজন বাম গণতান্ত্রিক শক্তির সমাবেশ ঘটাতে হবে।
সমাবেশ শেষে পদযাত্রা করে মিরপুর ১০ নাম্বার গোলচত্বরে সমাবেশের মধ্য দিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেসার্স মঞ্জুয়ারা ফার্মেসীতে বসে শিশু রোগী দেখছেন মো. আবু সাঈদ
পরবর্তী পোস্ট
৬৩তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স উদ্বোধন

রিলেটেড পোস্ট

এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জুলাই ৪, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting