দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসন: বর্ষার আগেই পাইলট প্রকল্প শুরুর লক্ষ্য

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 360 ভিউস

জাতীয় ডেস্ক:

বর্ষার আগে রোহিঙ্গা প্রত্যাবাসন পাইলট প্রকল্প শুরু করার জন্য দ্রুত কাজ করছে বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশ থেকে ইতিমধ্যে প্রত্যাবাসনের জন্য এক হাজারের বেশি রোহিঙ্গা নাগরিকের তালিকা হস্তান্তর করা হয়েছে। সেটির যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে করছে মিয়ানমার সরকার। পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে দেশটি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও সামরিক জান্তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য মিয়ানমার পাইলট প্রকল্প দ্রুত শুরু করতে চাইছে। বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং এ লক্ষ্যে কাজ করছে সরকার। রাখাইন পরিস্থিতি এখন আগের যেকোনও সময়ের থেকে ভালো। রাখাইনে মুসলিমদের জন্য নিরাপত্তা, জীবনযাপনব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এ কারণে প্রত্যাবাসন শুরু করতে চাইছে দুই দেশ।

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মিয়ানমার বাংলাদেশ, ভারত, চীন ও আসিয়ানের আটটি দেশসহ মোট ১১টি দেশের রাষ্ট্রদূত বা কনসাল জেনারেলদের রাখাইনে বিভিন্ন জায়গা পরিদর্শনে পাঠায়। এর মধ্যে টেকনাফের উল্টো দিকে নাখুয়া রিসেপশন সেন্টার এবং এর পাশের একটি গ্রাম, সিতওয়েতে একটি ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ক্যাম্প এবং চক্তো অঞ্চলে আরেকটি ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট ক্যাম্পসহ অন্যান্য জায়গা পরিদর্শন করে তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি এখন স্থিতিশীল। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরু করার পক্ষে অনুকূল। এ ছাড়া ভারত, চীনসহ আসিয়ানের অন্য দেশগুলো এ সমস্যার সমাধান বিষয়ে একমত হওয়ার কারণে বিষয়টি আরও সহজ হয়েছে।

কেন পাইলট প্রকল্প
রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রথম অবস্থায় অল্পসংখ্যক রোহিঙ্গা নাগরিক পাঠিয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে চায় সব পক্ষ।

এ বিষয়ে একটি সূত্র জানায়, পাইলট প্রকল্পের ভালো-মন্দ বিবেচনা করে মূল প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরু করতে চায় সবাই। পাইলট প্রকল্প সফল হলে মূল প্রত্যাবাসন-প্রক্রিয়া দ্রুত শুরু করতে সহায়ক হবে।

বর্ষার আগে প্রত্যাবাসন
আগামী কয়েক মাসের মধ্যে বর্ষাকাল শুরু হবে। এর আগে প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে কাজ করছে মিয়ানমার ও বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাইলট প্রকল্পের অধীনে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের যে তালিকা দেওয়া হয়েছিল, সেটির যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুততম সময়ে শেষ করা হবে।

ফেরত যাওয়া রোহিঙ্গা নাগরিকদের দুটি রিসেপশন সেন্টারে অভ্যর্থনা জানানো হবে এবং সেগুলো তৈরি করা শেষ হয়েছে। সেখানে রোহিঙ্গাদের কয়েক ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা অবস্থানের পর রাখা হবে একটি ট্রানজিট ক্যাম্পে, যেখানে কয়েক হাজার রোহিঙ্গা একসঙ্গে অবস্থান করতে পারবে। ওই ক্যাম্পে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত অবস্থান করার পর তাদের নিজ বাসস্থানে ফেরত পাঠানো হবে বলে সূত্র জানায়।

মুসলমানদের জন্য সুবিধা
মুসলমানদের নিরাপত্তা পরিস্থিতি আগের যেকোনও সময়ের থেকে ভালো এবং সেখানে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া জীবিকা, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৯ বছর বন্ধ থাকার পরে গত বছর সিতওয়ে বিশ্ববিদ্যালয়ে ২০০ মুসলমান শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বছরও অনেক মুসলমান শিক্ষার্থী ভর্তি হয়েছে। ফলে সেখানে মুসলমানদের জন্য শিক্ষার সুবিধা অনেক বেড়েছে।

রাখাইনে সামগ্রিকভাবে স্বাস্থ্যব্যবস্থা উন্নত নয় এবং এটি সবার জন্য প্রযোজ্য জানিয়ে তিনি জানান যে এমনকি আরাকানিরা বাংলাদেশে এসে চিকিৎসা নিতে চায়। তবে মুসলমানদের চিকিৎসাব্যবস্থা পাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমেরিকার মহড়ার আগেই শক্তি দেখাল উত্তর কোরিয়া, আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
পরবর্তী পোস্ট
ময়মনসিংহ সফরে ৭৩ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting