দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৯
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

রোজায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে কম দামে মিলবে মাংস-দুধ-ডিম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 407 ভিউস

বাণিজ্য ডেস্ক:

সব ধরনের মাংস, দুধ ও ডিমের দাম নাগালের বাইরে। এসব খাদ্যপণ্য কিনতে না পারায় প্রাণিজ আমিষ ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের রমজানেও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।

জানা যায়, করোনা সংকটকালে খামারি ও সাধারণ মানুষের প্রয়োজনের তাগিদে প্রথম চালু হয় মাংস, দুধ, ডিমের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র। এতে মানুষের দোরগোড়ায় দুধ, ডিম, মাছ, মাংস পৌঁছে দেওয়া সম্ভব হয়। পরে গত দুই বছরের রমজানেও সুলভমূল্যে ভ্রাম্যমাণভাবে এসব পণ্য বিক্রি করা হয়। আসন্ন রমজানেও কম দামে এসব পণ্য বিক্রিতে থাকবে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র।

রমজান মাসে মাংস, ডিম, দুধ সরবরাহের জোগান ও মূল্য স্থিতিশীল রাখতে সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং জুম প্ল্যাটফর্মে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অনেকে যুক্ত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন, আসন্ন রমজানের আগে বাজারে মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, দুধ, ডিমের সরবরাহ বৃদ্ধি ও সাপ্লাই চেইন সচল রেখে মূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সুলভমূল্যে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান বলেন, বিপিআইসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত থাকবে।

তিনি উৎপাদন খরচ বিবেচনা করে ডিম ও ড্রেসড ব্রয়লার মুরগির মাংসের মূল্য নির্ধারণের জন্য অনুরোধ জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০২২ সালে অত্যন্ত সফলভাবে রমজান মাসে ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনায় সুলভমূল্যে মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, দুধ ও ডিম সরবরাহ করা হয়েছে। ঢাকা শহরের ১৫টি স্থানে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। এবার ঢাকা ছাড়াও অন্য বিভাগীয় শহরে এসব পণ্য সরবরাহ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জানা যায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) থেকে আগের বছরের মতো এবছরও উদ্বোধনী অনুষ্ঠান, বিক্রয় প্রতিনিধি, কুল ভ্যানসহ অন্য লজিস্টিক সরবরাহ করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সুলভমূল্যে বিক্রির জন্য মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, দুধ এবং ডিমের পরিমাণ নির্ধারণ করা হবে। সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার থেকে মাংসের জন্য সরবরাহযোগ্য গরুর সংখ্যা জেনে নির্ধারণ করা হবে গরুর মাংসের পরিমাণ। ঢাকা শহরের ২০টি স্থানে, চট্টগ্রাম শহরের পাঁচটি স্থানে এবং অন্য প্রতিটি বিভাগীয় শহরের একটি স্থানে সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, আগের বছরগুলোতেও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের ব্যাপক সুফল মানুষ পেয়েছে। এবছরও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে গতবারের তুলনায় একটু বড় করেই আমরা করব। আগামী ২৩ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। দাম সুলভই থাকবে কিন্তু বর্তমান বাজার অনুযায়ী একটু পরিবর্তন হবে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, গরুর মাংস, খাসির মাংস, দুধ, ডিমের সরবরাহ বৃদ্ধি ও সাপ্লাই চেইন সচল রেখে মূল্য স্থিতিশীল রাখতে চায় সরকার। আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ভূমিকা রাখতে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করা হচ্ছে। গত দুই রমজানের মতো এবারও ভ্রাম্যমাণ বিক্রয় ব্যবস্থায় মাংস, দুধ, ডিম বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মাদারীপুরে বাস দুর্ঘটনা: নিহত ১৯ জনের মধ্যে ১৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
পরবর্তী পোস্ট
হজ প্যাকেজ: ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশে প্লেন ভাড়া অনেক কম -সিইও

রিলেটেড পোস্ট

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting