দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৬
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে পেরে উঠছে না ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 297 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ শিরোনামে আক্রমণ শুরু করে রাশিয়া। তখন থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পুতিন বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী মস্কোর ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংসের দাবি করেছে।

তবে রাশিয়ার ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে পেরে উঠছে না কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে ৮১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এরমধ্যে ৬টি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা আলেকজান্ডার রোদনিয়ানস্কি বলেন, ‘তারা (রাশিয়া) হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। নতুন ধরনের এই অস্ত্র ব্যবহার করে তারা দেখছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিরোধ করতে পারে কি না। জেলেনস্কির এই উপদেষ্টা স্বীকার করেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হচ্ছে না।’

রাশিয়ার বৃহস্পতিবারের আক্রমণকে ক্রেমলিনের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক লক্ষ্য হিসেবে দেখছেন আলেকজান্ডার রোদনিয়ানস্কি। এটাকে তিনি ‘অর্থনেতিক সন্ত্রাসবাদ’ বলেও অভিহিত করেন। জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, ইউক্রেনের সবাইকে রাশিয়া খুব শক্তিশালী সংকেত পাঠাচ্ছে। সম্ভবত ইউক্রেনের বাইরে আমাদের শরণার্থীদের মস্কো বলতে চাইছে, সাম্প্রতিক সপ্তাহগুলো কিছুটা শান্ত থাকা সত্ত্বেও স্বাভাবিক জীবন এখানে অনেক দূরে। এটার ফলে ইউক্রেনের শরণার্থীরা দূরে থাকবে এবং দেশে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ভয় পাবেন।

রাশিয়ার কিনজাল ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার ইউরি ইহনাত বৃহস্পতিবার টেলিভিশনে বলেন, ‘ প্রথমবারের মতো রাশিয়া নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কমপক্ষে ৬টি কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পূর্বে এই ধরনের আক্রমণ দেখেননি জানিয়ে ইউক্রেনের এই কমান্ডার বলেন, এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো সক্ষমতা আমাদের নেই।’

সিএনএনের খবর অনুসারে, সকল ব্যালেস্টিক মিসাইলের মতো কিনজালও হাইপারসনিক টাইপের ক্ষেপণাস্ত্র। এর অর্থ – ‘এটা শব্দের থেকে অন্তত ৫ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। বিশেষভাবে এটা শনাক্ত করাও কঠিন কারণ, যুদ্ধবিমান মিগ-৩১ থেকে এটা নিক্ষেপ করা যায়। একাধিক নির্দেশনা থেকে এটা দীর্ঘ দূরত্বে হামলা করতে পারে। ব্যালিস্টিক ও ক্রুজ—এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই পারমাণবিক বোমা বহনে সক্ষম।’সূত্র: সিএনএন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উত্তরায় ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা
পরবর্তী পোস্ট
সৌদি প্রো লিগ: ম্যাচ হেরে রোনালদোর কাণ্ড!

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting