দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২৩
মার্চ ৯, ২০২৩ ০ কমেন্ট 308 ভিউস

জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রতি মাসে দেশের ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে ছোলা এবং ঢাকা শহরে খেজুর বিক্রি করবে টিসিবি।

পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পাঁচ ধরনের পণ্য বিক্রির প্রথম কিস্তির কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের তেজগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান উপলক্ষে এবার দুই কিস্তিতে পণ্য বিক্রি করবে টিসিবি। চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তারা নিজেদের সুবিধামতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন।

উল্লেখ্য, টিসিবি পরিবারপ্রতি ৬০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা এবং শুধু ঢাকা শহরে ১০০ টাকা দরে এক কেজি খেজুর বিক্রি করছে। আগামী মাসের প্রথম দিকে দ্বিতীয় কিস্তিতে পণ্য বিক্রি করবে টিসিবি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকার ‘কিছু অংশ’ উদ্ধার
পরবর্তী পোস্ট
বউ পেতে ৬০ পুরুষের ১২০ কিলোমিটার পদযাত্রা

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting