দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩৩
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মাহে রমজানসারাদেশ

রমজানে শেষ দশকের আমল

কর্তৃক kobirubel.satnadee মে ১৬, ২০২০
মে ১৬, ২০২০ ০ কমেন্ট 484 ভিউস

মহিমান্বিত মাহে রমজানের শেষ দশক চলছে। শেষ দশককে নাজাতের দশক বলা হয়। জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য সর্বশেষ সুযোগ। শেষ দশকের এই আখেরি অফার লুফে নিতে কুরআন ও হাদিসের আলোকে বিশেষ কয়েকটি আমল উল্লেখ করা হলো:

১. রাত জাগা : এ প্রসঙ্গে রাসূল সা:কে লক্ষ্য করে মহান আল্লাহ তায়ালা বলেন, রাতের কিছু অংশ কুরআন পাঠসহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্য অতিরিক্ত। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে প্রশংসিত সর্বোচ্চ স্থানে পৌঁছাবেন। (সূরা বনি ইসরাইল, আয়াত-৭৯)।
২. পরিবারকে ইবাদতে অন্তর্ভুক্ত করা : রাসূল সা:-এর শেষ দশকের আমল প্রসঙ্গে হজরত আয়েশা সিদ্দিকা রা: বলেন, রাসূল সা: রমজানের শেষ দশকে আমলের শক্তি সঞ্চারের জন্য শক্ত করে কোমর বেঁধে নিতেন, নিজে রাত জাগরণ করতেন, পরিবারের সদস্যদেরকে জাগাতেন। ইবাদত বন্দেগিতে মগ্ন হতেন।
৩. এতেকাফ করা : শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল এতেকাফ করা। এতেকাফের উদ্দেশ্য হলো দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পুরুষের জন্য মসজিদে এবং নারীদের জন্য নির্জন ঘরে অবস্থান করে ইবাদত বন্দেগিতে মগ্ন থাকা। রাসূল সা: নবুয়াত প্রাপ্তির পর প্রতি বছরই এতেকাফ করেছেন। শেষ দশকে এতেকাফের গুরুত্ব অপরিসীম।
৪. লাইলাতুল কদর তালাশ করা : রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর রয়েছে। রাসূল সা: বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করো। শবে কদরের ফজিলত সম্পর্কে সূরা কদরে মহান আল্লাহপাক বলেন, শবে কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। এমন হাজার মাস যাতে শবে কদর নেই।
৫. কুরআন চর্চা করা : রমজানের শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব একমাত্র কুরআনের কারণে। রমজানেই কুরআন অবতীর্ণ হয়। শবে কদরের সূচনা হয়। কুরআনের চারটি হক রয়েছে- ক. কুরআন নির্ভুল পাঠ করা। খ. কুরআনের অর্থ বুঝে পড়া। গ. কুরআনের বিধান মেনে চলা। ঘ. কুরআনের বিধান প্রচার করা। এই চারটি হক সামনে রেখে রমজানের শেষ দশকে বেশি বেশি কুরআন চর্চা করা।
৬. বেশি বেশি দোয়া করা : শেষ দশকের অন্যতম আমল হলো বেশি বেশি দোয়া করা। শবে কদরে আল্লাহ তায়ালার কাছে করোনাভাইরাসসহ সকল বিপদ আপদ থেকে মুক্তি লাভের দোয়া করা। এ প্রসঙ্গে হজরত আয়েশা সিদ্দিকা রা: একবার রাসূল সা:কে বলেন- ইয়া রাসূলাল্লাহ সা: আমি যদি জানি এ রাতটি শবে কদর, তাহলে কী দোয়া পড়ব? উত্তরে রাসূল সা: বলেন, তুমি বলবে, হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন, (আল হাদিস)।

এ ছাড়া রমজানে শেষ দশকে বেশি পরিমাণে তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার, দান সদকা ও যাবতীয় নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভের সকল চেষ্টা অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সূত্র: নয়াদিগন্ত

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনের মানুষ খুঁজে তার প্রেমে পড়তে চাই
পরবর্তী পোস্ট
আশাশুনির সীমান্তবর্তী চেকপোস্ট পরিদর্শন করেলন ইউএনও আলিফ রেজা

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting