দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১৮
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মোদি নয়, মুজিববর্ষের বিরোধিতা করছে বিএনপি: ওবায়দুল কাদের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২০
মার্চ ৪, ২০২০ ০ কমেন্ট 473 ভিউস

 অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের বিরোধিতার নামে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আজকে তারা (বিএনপি) নরেন্দ্র মোদির বিরোধিতার নামে মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। এটা আমরা মনে করি এবং এটাই আজকে জাতির বিশ্বাস। আসলে নরেন্দ্র মোদির আগমন নয়, মুজিববর্ষ হচ্ছে তাদের টার্গেট।

মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুজিববর্ষ উদযাপনের শুভক্ষণ ঘনিয়ে আসছে।

এই দিনটিকে সামনে রেখে কিছু সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা শুরু হয়েছে। মুজিববর্ষ সামনে রেখে সারাবিশ্বে ও বাংলাদেশে যে বর্ণাঢ্য আয়োজন, যা জনগণের মাঝে ঐক্যবদ্ধ আয়োজনের আবহ বিরাজ করছে। এটা বিএনপি ও তার দোসরদের সহ্য হচ্ছে না।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তুত ও সতর্ক থাকতে হবে। মুজিববর্ষ উদযাপনে সারা বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে। সেখানে এই অশুভ মহল ও সাম্প্রদায়িক শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। যাতে আমাদের এই আয়োজনকে নস্যাৎ করতে না পারে। সেজন্য চক্রান্ত ও অপতৎপরতাকে প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। এই জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি।

সেতুমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি কোনো বিশেষ ব্যক্তি নন। তিনি আমাদের একাত্তরের প্রধান মিত্র ভারতের প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় জনগণের প্রতিনিধি হয়েই আসছেন। দিল্লির সাম্প্রতিকালের বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত দুই-একটা ঘটনা মোদির ঢাকায় আগমনের প্রেক্ষাপট নয়। আমাদের ১৭ মার্চের প্রেক্ষাপট বিশাল। এটা দীর্ঘ এক প্রেক্ষাপট। এর ঐতিহ্য ও ইতিহাস অনেক পুরনো।

ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগী। আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে ভারতীয় সৈন্যদের রক্ত মিশে গিয়েছিল। রক্তের বন্ধনে আজকে এই সম্পর্ক আবদ্ধ। কাজেই যখন আমরা মুজিববর্ষ উদযাপন করব, তখন তা ভারতকে বাদ দিয়ে উদযাপন অর্থপূর্ণ হতে পারে না।

১৭ মার্চ শুধু নরেন্দ্র মোদি নন, তিনি ছাড়াও ভারত ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আসবেন। কাজেই একটি মহল ও বিএনপি তাদের উসকানি দিচ্ছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে তারা কিসের অশুভ লক্ষণ দেখতে পারছে সেটা আমরা জানি না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তাকে সাম্প্রদায়িক অপশক্তি ভয় পায়। তারা মনে করছে মুজিববর্ষ উদযাপনের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। এটাই তাদের ঈর্ষা। সে কারণে তারা ষড়যন্ত্র করছে। কাজেই আপনাদের প্রস্তুত ও তৈরি থাকতে হবে। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন আমাদেরকে মুজিববর্ষ উদযাপন করতে হবে বিনয়ের সঙ্গে।

আদর্শ ও চেতনার অনুভূতি কাজ করবে। এখানে কোনো বাড়াবাড়ি কেউ করতে পারবেন না। মুজিববর্ষ উদযাপনের নামে কেউ চাঁদাবাজির দোকান খুলতে না পারে সেটাও সবার খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, আমরা যেন বাড়াবাড়ি করে বঙ্গবন্ধুকে ছোট না করি। খাটো না করি। খুব বেশি বঙ্গবন্ধুপ্রেমী হতে গিয়ে, তার বিশাল ভাবমূর্তিতে আঁচড় না কাটি। এটা আমাদের নেত্রী বারবার মনে করিয়ে দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক- আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

পরে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ঢাকার নবনির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। বৈঠকে মুজিববর্ষের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সূত্র-যুগান্তর

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেবে অ্যাপল
পরবর্তী পোস্ট
দিল্লিতে স্বজন খোঁজা মানুষের কান্না

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting