দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫২
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 281 ভিউস

জাতীয় ডেস্ক:

এবারের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলোর দেওয়া তথ্য মতে ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গতবছর করোনাকালে এই বিক্রির পরিমাণ ছিল ৫২ কোটি টাকা। তবে এই হিসাবকে বাস্তবসম্মত বলে মনে করছেন না মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে সার্বিক প্রতিবেদন তুলে ধরে আয়োজক কমিটির সদস্য সচিব ডা. কে. এম মুজাহিদুল ইসলাম একথা বলেন।

তিনি বলেছেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্যের আলোকে মেলায় মোট ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। এটা কতটুকু বাস্তবসম্মত সেটা আমরা দেখার চেষ্টা করি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলার স্টলে স্টলে গিয়ে তথ্য সংগ্রহ করে। সেখানে কতিপয় প্রকাশনী তথ্য দেয়নি, কতিপয় প্রকাশনীর তথ্য বাস্তবসম্মত বলে মনে হয়নি। তাই বাংলা একাডেমি এটি বাস্তব বিক্রির পরিমাণ বলে মনে করে না।

মেলার প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ বলেন, এতোদিন বলে আসছি সুন্দর আয়োজন। কিন্তু আজ বিদায় লগ্নে আমাদের মন খারাপ, সত্যিই খুব মন খারাপ। দীর্ঘ এগারো মাস অপেক্ষার পর আমরা এই মাসটি পাই। এবারের মেলা আগের যেকোনও মেলার চাইতে ভালো ও সফল ছিল। এবার মেলায় আগত পাঠক-দর্শনার্থী ও প্রকাশক-বিক্রয়কর্মীরা যথেষ্ট স্মার্ট ছিলেন। বইমেলা এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে সবার মিলন মেলা। সেই পরিস্থিতি সবার মাঝে ছিল। এজন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, মেলায় আজকে বিদায়ের সুর। মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জ্ঞাপন করছি।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব এ এইচ লোকমান।

পুরস্কার প্রদান

এসময় সাহিত্যের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন সাহিত্যিক ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন কেরোলীন রায় ও মোহাম্মদ জসিম মল্লিক। কেরোলীন রায় দেশের বাইরে থাকায় শুধু জসিম মল্লিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কবি জসিমউদদীন সাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন মোহাম্মদ রফিক।

২০২২ বইমেলায় সর্বাধিক মানসম্মত বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার পেয়েছে আগামী প্রকাশনী। প্রকাশনীর পক্ষে সত্ত্বাধিকারী ওসমান গনি পুরস্কার গ্রহণ করেন।

২০২৩ সালে মান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ প্রকাশের জন্য মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে জার্নিম্যান বুকস, পাঞ্জেরি পাবলিকেশন, ঐতিহ্য প্রকাশ।

২০২২ সালে সর্বাধিক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার পেয়েছে ময়ূরপঙ্খি। সুন্দর স্টলের জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার-২০২৩ পেয়েছে এক ইউনিট স্টলের জন্য উরকি, দুই-থেকে ইউনিট স্টলের জন্য নবান্ন প্রকাশনী ও প্যাভিলিয়নের জন্য পুথিনিলয় প্রকাশনী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শুটিং সেটে আহত সামান্থা
পরবর্তী পোস্ট
দুর্নীতিই বিএনপির একমাত্র নীতি: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting