দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫০
কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মেডিকেল কলেজ থেকে ইটাগাছা সড়কের পাশে নেই মাটি, ঘটছে দূর্ঘটনা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩১, ২০১৯
আগস্ট ৩১, ২০১৯ ০ কমেন্ট 437 ভিউস

ঈমান আলী: সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকা থেকে ইটাগাছা বাঙালের মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মহাসড়কের দু’পাশে মাটি না থাকার কারনে অধিকাংশ জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আঞ্চলিক এ মহাসড়কটি দু’পাশে মাটি না থাকায় প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা, সাধারণ মানুষ এবং যানবাহন চালকরা।জানা যায়, সড়কের পাশর্^বর্তী বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মূল সড়কে দু’পাশে এক থেকে দেড় ফুট, কোনো কোনো জায়গায় ৩ ফুট বা তারও উপরে নিচু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানিয়েছেন।তারা আরোও জানান, ৩ বছর আগে ব্যস্ততম এই সড়কটি পূন:নির্মানকল্পের সময় মাটি থেকে রাস্তাটি ১থেকে২ফুট উচু করে নির্মান করা হয়,এই উচ্চতা নিরসনকল্পে সড়ক বিভাগের তত্ত্বাবধানে হালকা মাটি ফেললেও স্বল্প সময়ের মধ্যেই আবার তা আগের অবস্থায় ফিরে যায়।আঞ্চলিক মহাসড়কের মূল সড়ক থেকে মাটির অংশ নিচু হওয়ায় প্রতিনিয়ত ছোট-খাটো দুর্ঘটনা ছাড়াও যানবাহন বিকল হয় এই রাস্তায়।ফলে গাড়ি চালানো বা ক্রসিংয়ের সময় একটু অসতর্ক থাকলেই ঘটছে দুর্ঘটনা। বাস, ট্রাক, লরি, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশাসহ হালকা যানবাহনের চালকরা দ্রুতগতির বাস ও ট্রাককে পাশ দিতে গিয়ে নিচু জায়গায় যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়তই। মাসের পর মাস এই চিত্র সাধারণ মানুষকে আতঙ্কিত করলেও সাতক্ষীরা সড়ক বিভাগের যেন কোন মাথা ব্যাথা নেই। অথচ তাদের অবহেলায় তৈরী হয়েছে এই সংকটময় অবস্হা। ফলে পিচ ঢালা রাস্তাটি সুন্দর দেখা গেলেও পাশে তৈরী হয়েছে মৃত্যুর ফাঁদ। অত্র এলাকায় বসাবসকারী বকচারা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ও স্কুল মাষ্টার আজিবর রহমান জানান, সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকি। গত ৩ বছরেও বেশী সময় ধরে রাস্তাটির খুবই খারাপ অবস্থা। রাস্তাটির পাশে মাটি না থাকার কারনে অগনিত বড় বড় গর্তে পরিনত হয়েছে। যার কারনে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা জরুরী ভিত্তিতে সড়কটির মেরামত করার দাবী করছি।বর্তমানে সড়কটির বেশির ভাগ অংশেরই দুই পাশে মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ রাস্তাটি সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ১-০ গোলে বাঁকড়া ফুটবল একাদশ জয়ী
পরবর্তী পোস্ট
ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting