দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৩
সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?
পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...
সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মণিরামপুরে পাট নিয়ে ব্যস্ত চাষিরা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২১
আগস্ট ৩, ২০২১ ০ কমেন্ট 339 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: শ্রাবণ মাসের মাঝা-মাঝি সময় অতিক্রম করেছে। চাষিরাও জমি খালি করতে পাট তুলতে ব্যস্ত সময় পার করছেন। মণিরামপুরে এবার পাট চাষ করা হয়েছে ৫২’শ হেক্টর জমিতে। উপজেলার মশ্বিমনগর, ঝাঁপা, শ্যামকুড়, খেদাপাড়া, রোহিতা ইউনিয়নে উল্লেখযোগ্য পাট চাষ করা হয়েছে। কৃষি অফিস জানিয়েছেন, স্থায়ীভাবে জলাবদ্ধতার কারণে মণিরামপুরের পূর্বাঞ্চলে আপাতত পাট চাষ সম্ভব হচ্ছে না। যে কারণে পাকা রাস্তার পশ্চিমেই পাটের আবাদ করছেন চাষিরা। তবে শ্রাবণ মাসের শেষ পর্যায়ে জমি খালি করতে পাট চাষিরা পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জমি থেকে পাট কাটা, তা বহন এবং পাট পচানো সব কাজ নিয়েই ফুসরত নেই চাষিদের। এসব জমিতে আবার আমন চাষ করা হবে। পাতন গ্রামের চাষি আবুল হোসেন জানান, অন্যান্য বার যে ভাবে পাট চাষ করা হতো বোরো আবাদের প্রভাবের কারণে এবার তা কমে গেছে। তবে পাটের বাজার মূল্য ভালো যাচ্ছে এবার। পাট চাষিরা এবার বেশ লাভবান হবে। মণিরামপুর গ্রামের চাষি নিছার আলী মহলদার ৩৩শতকে তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন এবার। পাট কাটা শুরু করেছেন তিনি। জানতে চাইলে চাষি নিছার আলী মহলদার এ প্রতিবেদককে জানান, পাট উঠিয়ে জমিতে আবার আমন ধান লাগানো হবে। এ কারণে শ্রবণ মাসের মধ্যেই জমিতে আবার আমনের চারা রোপন করতে জমির পাট উঠাতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে চাষি নিছার আলী জানান, বীজ রোপন থেকে শুরু করে পাট ঘরে তোলা পর্যন্ত প্রতি বিঘা জমিতে ৭ থেকে ৮ হাজার টাকা খরচা হবে। জানতে চাইলে এই চাষি মোজাহার জানান, চৈত্র মাসে সেচ দিয়ে লাগানো পাট ৩৩শতকের একবিঘা জমিতে ১৪ থেকে ১৫মণ পাট উৎপাদন সম্ভব। যা চলতি বাজার মুল্য হিসেবে ২৫ থেকে সাড়ে ২৫ হাজার টাকা পাট বিক্রি করা সম্ভব। এর বাইরে ৪ থেকে সাড়ে ৪’শ আটি পাট খড়ি হবে যা ২০ টাকা মুল্য বিক্রি করলে ৪ হাজার টাকা আসবে। সবমিলিয়ে এ বছর পাটে ভালো পয়সা আসবে। একই ভাবে হিসাব দিলেন খড়িঞ্চী গ্রামের চাষি আমিনুর রহমান। এ চাষি আমিনুর রহমান জানান, বিগত দিনে মণিরামপুরে যে ভাবে পাট চাষ হয়েছে তা বর্তমানে বোরোর প্রভাবে সে পাট চাষ কমে গেছে। ভালো দাম পাওয়ায় পাটের জমিতেও বোরো চাষ করায় পাট চাষের উপর প্রভাব পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান জানান, তুলনা মূলক ভাবে এবছর মণিরামপুরে পাটের আবাদ ভালো হয়েছে। গত বছর এ উপজেলায় পাট চাষ করা হয়েছিল ৪ হাজার ৮’শ হেক্টর জমিতে।  সে তুলনায় এ বছর বৃদ্ধি পেয়ে ৫২’শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এ বছর পাটের বাজার যে ভাবে পাচ্ছেন চাষিরা সে তুলনায় আগামীতে পাট চাষ হয়তো আরো বৃদ্ধি পাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টানা বর্ষণে সাতক্ষীরায় ভেসে গেছে ৫৯ কোটি টাকার মাছ, ২ হাজার ১১২ হেক্টর বীজতলা ও সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ট্রলি চাপায় শ্রমিক নিহত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting