দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩১
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মণিরামপুরে চার বছরের শিশুকে নির্যাতন, পুলিশ কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২১
জুন ১৪, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর) থেকে: মণিরামপুরে পুলিশের লাথির আঘাতে মোজাহিদুল নামের চার বছরের এক শিশুর কপাল ফাটিয়ে রক্তাক্ত করে আহত করার ঘটনায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক লিটনসহ আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল খালেক বাদি হয়ে ২৭মে যশোর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি করেন। যাহার পিটিশন নং- ৩৭/২১। বিজ্ঞ আদালত বাদির অভিযোগটি আমলে নিয়ে যশোর পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।

আদালতে দায়ের করা মামলার অন্যান্য আসামীরা হলেন, রসুলপুর গ্রামের ইব্রাহিম সরদার, খলিলুর রহমান মোড়ল, আব্দুল জলিল মোড়ল, নুরুল ইসলাম সরদার, শামসুর সরদার, আতিয়ার সরদার ও শহিদ সরদার। বাদির দাবী, রসুলপুর মৌজার আর এস ২১২ বাস্ত ৪০৮ শতকের একখন্ড জমি দখল করতে গত ৮ মার্চ আসামীরা সংঘবদ্ধ ভাবে দখলে নেয়ার চেষ্টা করেন। এ জমি বাদির বাস্তভিটা সংলগ্ন বলে দাবী করা হয়। এ ঘটনার প্রতিকার চাইতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে, পুলিশ এক পর্যায়ে দখলকারীদের পক্ষ নিয়ে গত ১০ এপ্রিল বাদির বাড়িতে শালিস্যি বৈঠকের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদির বাড়িতে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বসাবসি হয়। এ সময় রাজগঞ্জ ফাঁিড়র উপ-পরিদর্শক এসআই লিটন ওই বৈঠকে বাদি আব্দুল খালেককে তার প্রতিপক্ষদের নামে জমির দলিল সম্পাদন করে দিতে মানসিক চাপ প্রয়োগ করেন। এতে রাজী না হওয়ায় পুলিশের উপস্থিতিতে বিবাদীগণ আব্দুল খালেককে মারপিট করে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা আব্দুল খালেকের চার বছরের শিশু সন্তান মোজাহিদুল ওরফে বাপ্পী পুলিশের পা জড়িয়ে ধরলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে কপালে লাথি মারে। এতে সে কপাল কেটে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়। তাকে কেশবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে বাদি তার আরজীতে উল্লেখ করেছেন।

আরজীতে আরও উল্লেখ রয়েছে বাদি জমি রেজিষ্ট্রি না করে দেওয়ায় বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে চলেছেন। যে ঘটনাগুলোতেও আসামী পক্ষকে ইন্দ্রোন দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। নিরুপায় হয়ে ন্যায় বিচারের জন্য আব্দুল খালেক উপ-পরিদর্শক এসআই লিটনসহ ৮ জনকে অভিযুক্ত করে মামলাটি করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ
পরবর্তী পোস্ট
সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান লিটন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting