দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৮
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিককরোনা ভাইরাস

মডার্নার করোনা টিকার দাম কত পড়বে?

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২০
নভেম্বর ২৩, ২০২০ ০ কমেন্ট 380 ভিউস

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাসের সম্ভাব্য টিকা উদ্ভাবনের লড়াইয়ে মার্কিন কোম্পানি ফাইজারের মতো মডার্নাও সামনের সারিতে রয়েছে। এ বছর ডিসেম্বরের মধ্যেই মডার্না টিকা আনতে পারে এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এবার টিকার সম্ভাব্য দাম কত হতে পারে তা জানালো কোম্পানিটি। প্রাথমিকভাবে যে দাম নির্ধারণ করা হয়েছে তা পরে কমানো হতে পারে বলেও দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতে অক্সফোর্ডের টিকার দুটি ডোজের দাম হাজার রুপির মধ্যে থাকবে বলেই ঘোষণা করেছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। সাধারণ মানুষের কাছে যাতে টিকা পৌঁছতে পারে সেভাবেই দাম ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ফাইজার এখনও টিকার সম্ভাব্য দাম সামনে আনেনি। তবে ডিসেম্বরের মধ্যেই ফাইজারের টিকার দাম ঘোষণা করে হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থার প্রধান অ্যালবার্ট বোরলা।

মডার্নার সিইও স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, করোনা টিকার একটি ডোজের দাম পড়বে ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ১০০ টাকার মধ্যে।

ব্যানসেল আরও বলেছেন, ইউরোপীয় দেশগুলো মডার্নার টিকা কেনার জন্য প্রস্তাব পাঠিয়ে রেখেছে। টিকার দাম নিয়ে আলোচনা চলছে ইউরোপিয়ান কমিশনের সঙ্গে। তাদের পক্ষ থেকে টিকার ডোজের দাম ২৫ ডলারের নিচে রাখতে বলা হয়েছে।

মডার্নার দাবি, তাদের টিকা ৯৪ শতাংশ কার্যকর। তৃতীয় পর্বের চূড়ান্ত ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ৩০ হাজারের বেশি জনকে টিকার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের শরীরে টিকার ডোজ অ্যান্টিবডি তৈরি করেছে। ৫০ বছরের বেশি বয়সীদের শরীরেও টিকার ডোজে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে, কম বয়সীদের থেকেও কয়েকজন প্রবীণ স্বেচ্ছাসেবকের শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির সংখ্যা অনেক বেশি। যার অর্থ হলো, শক্তিশালী রোগ প্রতিরোধ গড়ে উঠেছে বয়স্কদের মধ্যেও। টিকা ট্রায়ালের যা অন্যতম বড় ইতিবাচক দিক।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজের ডিরেক্টর এবং হোয়াইট হাউজের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এপিডেমোলজিস্ট অ্যান্থনি ফাউচির তত্ত্বাবধানে এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছে মডার্না। এই গবেষণায় রয়েছেন এনআইএইচের অধীনস্থ ভ্যাকসিন রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডের অন্যতম বড় ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা লোনজা গ্রুপ এজির সঙ্গে ১০ বছরের চুক্তিও হয়েছে মডার্নার।

সিইও স্টিফেন জানিয়েছেন, এ বছরের শেষেই টিকার ২-৫ কোটি ডোজ চলে আসতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে। আগামী বছর আরও ৩০ কোটি ডোজ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

মডার্নার পক্ষ থেকে টিকার সাফল্য ঘোষণার পরেই ৫০ লাখ ডোজের জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ ডোজের জন্য অর্ডার দেওয়া হয়েছে। এর আগে ফাইজারের টিকার জন্য চুক্তি করেছিল ব্রিটিশ সরকার। হ্যানকক আরও বলেছেন, ফাইজারের টিকার ৩৫ লাখ ডোজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। আরও ৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টিকাও কিনবে ব্রিটেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশে ডোপ টেস্ট: চাকরিচ্যুত ১০, সাময়িক বরখাস্ত ১৮
পরবর্তী পোস্ট
ভ্যাকসিন না পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কঠিন: জাতীয় কমিটি

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting