দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫২
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভোমরা এলাকায় অধিগ্রহনকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজি

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২১
জুন ১৪, ২০২১ ০ কমেন্ট 477 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অধিগ্রহনকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। প্রতিদিন ৩’শ থেকে ৫’শ ট্রাকে এই চাঁদা আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৭) এর সভাপতি রেজাউল ইসলাম ও সাধারন সম্পাদক রমজান আলী জানান, বার বার নিষেধ করা শর্তেও তারা কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই জোরপূর্বক সেখানে ট্রাক প্রতি ৫০ টাকা করে প্রতিদিন সর্বনিম্ন ১৫ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও দেয়া হয়েছে। তারা আরো জানান, ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে নীরবে এই চাঁদাবাজি করছেন স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৬) এর সভাপতি কামরুল ইসলাম গাজী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আজিবুর রহমান আলিম, কবির হোসেন ও পলাশসহ কয়েকজন।
সরজমিনে ভোমরা স্থলবন্দর এলাকায় গেলে সেখান কয়েকজন বাংলাদেশী ট্রাক ড্রাইভার জানান, তাদের চাঁদা না দিলে তারা তাদের উপর ক্ষেপে গিয়ে নানা ধরনের হয়রানী করে থাকেন। তাই বাধ্য হয়ে তাদের চাঁদা দেয়া লাগে।
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জানান, ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে এভাবে অবৈধভাবে চাঁদা না তুলার জন্য কয়েকবার নিষেধ করার শর্তেও তারা চাঁদাবাজি করে যাচ্ছে। তাদের এই চাঁদাবাজি বন্ধের জন্য ইতিমধ্যে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশসুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। তিনি আরো জানান, এর আগেও তারা ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নামে সেখানে চাঁদাবাজি করতো। এক পর্যায়ে ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে সেটি বন্ধ করা হয়। তবে, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নামে চাঁদাবাজি বন্ধ হলেও তারা পুনরায় আবার ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে। যার অভিযোগ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
ভোমরা স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আজিবুর রহমান আলিম জানান, দীর্ঘদিন ধরে ভোমরা বন্দরে একটি যানজট লেগে থাকে। এই যানজট নিরসনের লক্ষে এমপি মহোদয় ও বন্দর কর্তৃপক্ষের নির্দেশে আমরা কিছু ছেলে যানজট নিরসনের লক্ষে কাজ করে যাচ্ছি। এখানে ট্রাক পার্কিং এর জন্য জায়গা করা হয়েছে। সবার সম্মতিক্রমে ৫০ টাকার একটি স্লিপের বিনিময়ে টাকা নেয়া হয় বলে তিনি আরো জানান।
ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, এভাবে টাকা নেয়ার কোন নিয়ম নেই। এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্যও নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় লকডাউনের মধ্যে করোনার উপসর্গে আরো তিন জনের মৃত্যু
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় ৭ ব্যক্তির করোনা পজেটিভ: বাড়ি লকডাউন

রিলেটেড পোস্ট

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting