দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভোমরায় দীর্ঘ ২৪ বছর দখলে জমির প্রাচীর ভেঙ্গে টিনের ঘর নির্মাণ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৬, ২০১৯
সেপ্টেম্বর ৬, ২০১৯ ০ কমেন্ট 338 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর দীর্ঘ ২৪ বছরের দখলে থাকা ১৪ শতক জমির প্রাচীর ভেঙ্গে বৃহস্পতিবার গভীর রাতে সেখানে টিনের ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জমি মালিকের ভগ্নিপতি রফিকুল ইসলাম বাদী হয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতার ভাই আমির হামজাসহ ৪ জনকে জ্ঞাত ও অজ্ঞাত আরো ২৫ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের নির্মান কাজ বন্ধ করে দেন।
জমির মালিক সাতক্ষীরা সদর উপজেলা শ্রীরামপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ফ্যালকন গ্রুপের চেয়ারম্যান আফছার আলী জানান, ভোমরা স্থল বন্দর সংলগ্ন সাহাবুদ্দিন টেডিং এর দক্ষিণ পাশে জনৈক গোলাম মোস্তফা নামক এক ব্যক্তির কাছ থেকে ১৯৯৬ সালে সাতক্ষীরা-ভোমরা সড়কের ধারে ১৪ শতক জমি তিনিসহ তার বোন ফাতেমা খাতুনের নামে ক্রয় করেন। সেখানে সীমানা প্রাচীর দিয়ে তিনি ও তার বোন দীর্ঘ ২৪ বছর ধরে ওই জমি তাদের দখলে রাখেন। হঠাৎ বৃহস্পতিবার গভীর রাতে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলামের ভাই আমির হামজার নেতৃত্বে হজরত আলী, আবুল হোসেন ও আব্দুল করিম সহ অজ্ঞাত আরো ২৫ জন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওই জমির প্রাচীর ভেঙ্গে সেখানে টিনের ঘর নির্মাণ কাজ শুরু করেন। এখবর জানতে পেরে তার দুলাভাই রফিকুল ইসলাম উক্ত ব্যক্তিদের নামে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের কাজ বন্ধ করে দেন। সদর থানার পুলিশ বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে থানায় কাগজ পত্র নিয়ে শনিবার হাজির হওয়ার জন্য বলেছেন বলে তিনি আরো জানান।
এ ব্যাপারে আমির হামজা জানান, চলতি বছরে গোলাম মোস্তফার কাছ থেকে তিনিও ৫ শতক জমি ক্রয় করেন। ক্রয় করার পর থেকে তিনি ওই জমি দখল না পাওয়ায় রফিকুল ইসলামের কাছে তার জমিটি বুঝিয়ে দেয়ার জন্য বলেন। কিন্তু তিনি জায়গাটি বুঝিয়ে না দেয়ায় এক পর্যায়ে তিনি আদালতে রফিকুল ইসলামের নামে একটি মামলা করেন। যা চলমান রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেয়া হয়েছে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে স্ব স্ব কাগজ পত্র নিয়ে থানায় ডাকা হয়েছে। তিনি আরো জানান, কাগজ পত্র দেখার পর যে প্রকৃত মালিক তিনিই এই জমি ভোগ দখলে যাবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জন্মতিথি উৎসব উদযাপনে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting