দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ভোট পাবে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিএনপি : আমিনুল ইসলাম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৮, ২০২৩
মার্চ ২৮, ২০২৩ ০ কমেন্ট 399 ভিউস

জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিএনপি জনগণের ভোট পাবে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায়। কারণ তারা জনগণের সঙ্গেও থাকে না, জনকল্যাণে কাজও করে না, এর ফলে তারা জনসমর্থন আদায় করতেও ব্যর্থ। অন্যদিকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরে নেতাকর্মী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাই বিএনপি জনগণকে ভয় পায়। ভোট এলে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নানান ধরনের পাঁয়তারা করে।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের লোহাগাড়ার এবং সাতকানিয়া উপজেলার ৬ হাজার পরিবারের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

সাতকানিয়া নিজ বাড়িতে বিতরণকৃত ইফতার সামগ্রী মধ্যে রয়েছে-চাল, ছোলা, ডাল, পিয়াজ, লবণ, আলু ও তেল।

আমিনুল ইসলাম আমিন বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়ায়। বৈশ্বিক মহামারী এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বহু দেশেই সংকট দেখা দিয়েছে। প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হতো। কিন্তু এবার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইফতার পার্টি না করে সেই অর্থ গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণের। সেই নির্দেশনা মোতাবেক আমার এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, দেশের প্রতিটি বিত্তশালী মানুষের উচিত গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ানো। কারণ মানুষের ভালোবাসার চেয়ে অন্য কোন কিছুই মূল্যবান হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালবাসতেন, মানুষও তাকে মন উজার করে ভালোবাসতেন। একই ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। পৃথিবীর কোন রাষ্ট্রে ভূমিহীন-গৃহহীন মানুষের মধ্যে বিনামূল্যে ঘর এবং বাড়ি বিতরণের নজির নেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি করে দেখিয়েছেন। তিনি সামাজিক বেষ্টনির আওতায় ৫ কোটি অসহায় মানুষকে সহযোগিতা করছেন। ভিজিএফ চাল, বিনামূল্যের চাল এবং বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছেন। যে কারণে দেশের জনগণ আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর বিএনপি জনগণের কল্যাণে কোন কিছু না করে নিজেরা কিভাবে ক্ষমতায় গিয়ে লুটপাট করবে সেই চিন্তায় মগ্ন। দেশের মানুষ এখন অনেক সচেতন এবং সজাগ। এদেশে আর কখনো হাওয়া ভবন সৃষ্টিকারী, দেশের অর্থ লুটপাটকরী, সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াত যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে-ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট প্রদীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আহমেদ মিয়া, মাস্টার ফারুক আহমেদ, মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, এস এম আজিজ নাজিম উদ্দিন, তৈয়বুল হক বেদার, আবুল কালামসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য নেতাকর্মীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাদুঘরের নির্দশন চুরি বন্ধে স্থায়ী জনবল নিয়োগের সুপারিশ
পরবর্তী পোস্ট
আইপিএলে ভারতীয় বোলারদের খুব সাবধানে ব্যবহারের নির্দেশ!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting