দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:২৯
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না– ভূমি সচিব

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২০
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০ কমেন্ট 445 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: অচিরেই ভূমি প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদ আপগ্রেডেশন করা হবে উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটোওয়ারি বলেছেন, ভূমি সেবায় গতি আনয়নে সারাদেশে এক হাজার ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। একই সাথে বিভাগীয় শহরে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। তবে ভূমি প্রশাসনে কর্মরতদের সোজা হয়ে চলতে হবে। কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। মুজিব বর্ষে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণকে সেবা দেয়া হলে সেটাই হবে সরকারের জন্য বড় উপহার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তম সেবা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি সচিব বলেন, দেশের মালিক জনগণ। আমরা তাদের কর্মচারী। তাই দেশের মালিক হিসেবে জনসাধারণকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। এমনটা ভাবার দিন শেষ যে আমি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, আমিই সব। সাধারণ মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে।
তিনি বলেন, মুজিব বর্ষে ভূমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা হবে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার কালা চাঁদ সিংহ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।
সেমিনারে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ভূমি সচিবকে আশ্বস্ত করে বলেন, সাতক্ষীরার ভূমি সেবা যে কোন মূল্যে দুর্নীতি ও হয়রানিমুক্ত করা হবে। এজন্য জেলা প্রশাসন সাতক্ষীরাবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
পরে ভূধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়।
সেমিনারে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), কানুন গো, জরিপকারী ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ফেনসিডিলসহ রাজু আটক
পরবর্তী পোস্ট
মুজিব বর্ষ পালনে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting