দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৩
সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে ফিরছেন হাজারো জেলে, জীবিকার আশায়...
শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর...
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...
রাজনীতি ও অপপ্রচারের শিকার সমাজসেবক এবাদুল ইসলাম
শ্যামনগরে পাউবোর ৫২ হাজার জিও বস্তার কাজে নয়...
বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 
দেবহাটার রত্নেশ্বরপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: মাথায়...
দেবহাটায় কবি নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

ভূবন বিখ্যাত  পাঠক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম ভিটায় ভারতীয় হাইকমিশনার

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২১
অক্টোবর ৬, ২০২১ ০ কমেন্ট 384 ভিউস

নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের উথলী গ্রামে বুধবার বেলা ১১.৩০ টায় ভূবন বিখ্যাত চÐী পাঠক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম ভিটায় ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না ও তার সহধর্মিণী নন্দিতা রায়নার আগমন ঘটে। তাদের আগমন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজেশ কুমার রায়না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তি যোদ্ধা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ (বাবলু), উথলী সারদ সম্মিলনীর সভাপতি মৃনাল কান্তি ভদ্র। সভাপতিত্ব করেন বিশ্বনাথ ঘোষ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ সুব্রত ঘোষ ও পলাশ দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধক ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না হিন্দি ভাষায় বক্তৃতা দেন। তিনি বলেন, যারা মায়ের রূপে আছেন বা বোনের রূপে আছেন তাদের সম্মান করি। এজন্য আমরা দূর্গা পূজা করি। কারণ আমরা যখন পৃথিবীতে আসি আমরা জানি না যে আমরা হিন্দু নাকি মুসলমান, বৌদ্ধ নাকি খ্রিস্টান। আমরা তো শুধু মাকে চিনি,বাচ্চা যখন জন্মায় তখন সে হয়ে থেকে জ্ঞান এবং মায়ের শিক্ষাকে জানে। মা-ই প্রথম শক্তি। রায়না বলেন, আমরা শরীর মায়ের থেকে পাই। আমাদের এই সমাজের মা-বোনদের সম্মান করলেই তবেই আমরা এই পূজা করতে পারি। আমি এখানে এসে খুব খুশি এবং সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাদের সাথে এটা পালন করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মা দূর্গার কাছে এটাই প্রার্থনা করি যে, মা দূর্গা শুধু এখানে নয় সমগ্র বাংলাদেশে খুব শক্তি প্রদান করুক। খুব উন্নতির দিকে যাক,সবার ব্যবসায়িক উন্নতি হোক, সবার স্বাস্থ্য ভালো থাকুক, সবাইকে ভালো জীবন দিক,এটাই আমি মা দূর্গা মা জননীর কাছে প্রার্থনা করি।

পরে তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম ভিটায় একটি নারকেল গাছ রোপণ করেন। তিনি বেলা ৩.০০টার দিকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে উথলী গ্রাম ত্যাগ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন যুবলীগ নেতা বাবু
পরবর্তী পোস্ট
দেবহাটায় ফেয়ার মিশনের পক্ষ থেকে নবগত ইউএনও, ও ওসিকে ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি ,নেপথ্যে তালা উপজেলা...

আগস্ট ৩১, ২০২৬

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting