দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৭
কলারোয়ায় ইউপি সদস্য মনোনয়নে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট...
আশাশুনির নওয়াপাড়া ও নৈকাটিতে নদী খননের মাটি বিক্রি...
তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি: ৪৪...
তালায় মোটরসাইকেল পুড়িয়ে হুমকির পর বিচালির গাদায় আগুন:...
কালিগঞ্জে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধি...
সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক-...
শ্যামনগরের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন কমিটি...
কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী...
প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নোয়াখালী

ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণ সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 487 ভিউস

নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভায় ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মইন খান।

স্মরণ সভায় রাজনীতির ইতিহাসে মওদুদ আহমদ চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মইন খান।

তিনি বলেন, আমি দূরের মানুষ হয়েও মওদুদ সাহেবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি ৫২ এর ভাষা সৈনিক ছিলেন। তিনি ভাষা সৈনিক তাই নয়। তিনি তৎকালীণ সরকার বিরোধী আন্দোলনে জড়িত হওয়ার কারণে তাকে স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী একটি স্কুলে নতুন করে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে ছিলেন। একজন মানুষের জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা। তিনি দেশের প্রেমে,ভাষার প্রেমে,সেই মায়া পর্যন্ত ত্যাগ করেছিলেন।

মইন খান বলেন, মওদুদ আহমেদ বাংলাদেশের উন্নয়নের রুপকার ছিলেন। তার সম্পর্কে সারা রাত বলেও শেষ করা যাবেনা। তিনি চিরতরুণ ছিলেন সর্বক্ষেত্রে। স্বাধীনতা যুদ্ধের আগে থেকে, স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তার পরবর্তী ৮০ দশকে,তৎপরবর্তী ৯০ দশকে এবং সর্বশেষ তার মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশের যারা নিয়ন্ত্রক ছিলেন, বাংলাদেশের নীতি নির্ধারণ যারা করেছেন, বাংলাদেশের ভাগ্য যারা নির্ধারণ করেছিলেন, তিনি কিন্ত সেখানে পুরো সময় একটি ভূমিকা পালন করেছেন দলমত নির্বিশেষে। এটা কিন্তু তার জীবনের বর্ণিল একটি সুযোগ।

এ সময় বক্তরা প্রয়াত এই নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। বক্তরা বলেন,আইনজীবী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে এবং সর্বোপরি একজন লেখক এবং গবেষক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। জীবিত থাকবেন তার নির্বাচনী এলাকার মানুষের কাছে, দেশের মানুষের মাঝে। আমাদের রাজনীতির ইতিহাসে, সংগ্রামে আন্দোলনের ইতিহাসে।

স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, জেলা বিএনপির সদস্য মো.গোলাম মোহিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা কেয়ায়েত উল্যাহ।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নড়াইলের আগদিয়া সনাতন মন্দিরে ১৬ প্রহরব্যপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু
পরবর্তী পোস্ট
ড. ইউনূস নিজেই নিজেকে অসম্মানিত করেছেন: ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

অক্টোবর ৮, ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫

অক্টোবর ৩, ২০২৬

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

সেপ্টেম্বর ১২, ২০২৬

প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা

সেপ্টেম্বর ১১, ২০২৬

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...

সেপ্টেম্বর ৯, ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩

সেপ্টেম্বর ৪, ২০২৬

জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা

আগস্ট ৪, ২০২৬

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

জুলাই ২৯, ২০২৬

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

জুলাই ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting