দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৪
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ব্যানারে এমপির ছবি-নাম না থাকায় হামলা, আহত ৫

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২৩
মার্চ ১৭, ২০২৩ ০ কমেন্ট 367 ভিউস

জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের ব্যানারে স্থানীয় সংসদ সদস্যের নাম ও ছবি না থাকায় ক্ষুদ্ধ হয়ে এমপির উপস্থিতিতে হামলা চালিয়েছে তার সমর্থকরা। এসময় মারধর ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়। হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় যোগ দিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এমপি ও সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এসময় ব্যানারে এমপি মমিন মন্ডলের ছবি ও নাম না থাকায় এমপি সমর্থকরা ক্ষিপ্ত হয়ে সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাসের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আশানুর বিশ্বাসের সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রতিবাদ করলে এমপির উপস্থিততেই তার সমর্থকরা হামলা চালায়। হামলা ও সংঘর্ষে ৫ জন আহত হয়। এমপি সমর্থকরা বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে নিচে ফেলে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন একটি জাতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কোনো ছবি থাকতে পারে না। ওই ব্যানারে সভাপতির নাম ও সাধারণ সম্পাদক হিসেবে আমার নামও নেই। এমপির সাথে পতাকা উত্তোলন করে পার্টি অফিসের ভেতরে যাই। এ সময় এমপির সাথে থাকা আলোচিত হুদা খুনের আসামিরা পার্টি অফিসে ঢুকে পড়ে। পরে ব্যানারে এমপির নাম ও ছবি না থাকায় তার সমর্থকরা উত্তেজিত হয়ে হামলা করে। এমনকি আব্দুস সবুর আকন্দ নামে এক সন্ত্রাসী ধাক্কা দিয়ে পার্টি অফিস থেকে আমাকে বের করে দেয়ার চেষ্টা করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, পার্টি অফিসের ভেতরে ব্যানারকে কেন্দ্র করে এমপি মমিন মন্ডল ও আশানুর বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মোবাইলে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান জানান, আজকের এই দিনে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজন ও দুঃখজনক। বিষয়টি তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মার্কিন ড্রোন ধ্বংসকারী রুশ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কার
পরবর্তী পোস্ট
নারায়ণগঞ্জকে নতুন বৌয়ের মতো সাজাতে চাই: শামীম ওসমান

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting