দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৭
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জনির্বাচিত খবরশ্যামনগরসাতক্ষীরা জেলা

কাবিখার বিক্রি করা ৫০ টন গম উদ্ধার, আটক-৩

কর্তৃক kobirubel.satnadee মে ২৮, ২০২০
মে ২৮, ২০২০ ০ কমেন্ট 379 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের গম ক্রয় করে বিপাকে পড়েছেন কালিগঞ্জের ব্যবসায়ী আব্দুল গফফার। বুধবার রাতে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতান এলাকায় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে ৫০ টন সরকারি গম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রকল্প সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, প্রকল্প সভাপতি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডল, মনিমুক্তা রাইস মিলের ম্যানেজার মুজাহিদুল ইসলাম ও মনিমুক্তা রাইস মিল মালিকের ছেলে মনিরুজ্জামান মনি।

কালিগঞ্চের মুনিমুক্তা রাইস মিলের মালিক ব্যবসায়ী আব্দুল গফফার জানান, শ্যামনগর উপজেলার মোহাম্মদ আলীর নিকট থেকে নায্যমূল্যে ওই গম ক্রয় করি। বুধবার শ্যামনগরের ব্যবসায়ী মোহাম্মদ আলীর গোডাউন থেকে ৫০ টন গম আমার ব্যবসা প্রতিষ্ঠাণে নিয়ে আসি। পরবর্তীতে পুলিশ গমগুলো জব্দ করে।

শ্যামনগরের সুমি কন্সট্রাকশনের মালিক ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, ডিও হোল্ডারগণ গুদাম থেকে গম উত্তোলন করে মাস্টাররোলের মাধমে শ্রমিকদের কাছে বিলিবিতরণ করেন। তখন শ্রমিকরা গম ব্যবসায়ীদের নিকট বিক্রি করে ওই টাকা নিজেদের অন্য প্রয়োজনে কাজে লাগায়। শ্রমিকরা গম বিক্রি করে চাল-ডাল বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করেন।

তিনি বলেন, এই গমগুলো এমপির মাধ্যমে স্থানীয় চেয়ারম্যান-মেম্বরগণ প্রকল্পে কাজে লাগায়। বিভিন্ন সময়ে ক্রয় করতে করতে ৫০ টন হয়েছে। সেগুলো একত্রে আমি কালিগজ্ঞের ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছি। প্রকল্প অফিসের ত্রাণের পরিপত্রে বলা আছে, এই প্রকল্পের সভাপতি শতকারা ৭০ ভাগ বিক্রি করে নগদ অর্থ দিয়ে কাজ করতে পারবে। খাদ্য অধিদপ্তরের চিঠিতে রয়েছে, শ্রমিকদের মাল কোন ব্যবসায়ী কিনতে চাইলে কিনতে পারে। এছাড়া খাদ্য অধিদপ্তরের সিল মারা থাকলেই বস্তাগুলো খাদ্য অধিদপ্তরের এমনটা নয়। খাদ্য অধিদপ্তরের ব্যবহার করা পুরাতন বস্তা বাজারে কিনতে পাওয়া যায়। চেয়ারম্যান-মেম্বরগণ বিভিন্ন সময়ে পরিষদে মাল বিলি বিতণের পর বস্তাগুলো বিক্রি করে দেয়।

সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা তিনজনকে জিজ্ঞাসাবাদ করছি। পাচারকালে গমগুলো জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, পাচারকালে ৫০ টন সরকারী গম উদ্ধার করা হয়েছে। যা শ্যামনগর থেকে পাচার হয়ে কালিগঞ্জে মজুদ করা হচ্ছিল। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

আকরামুল ইসলাম
০১৭১৬০৬০৮৩৬
২৮.০৫.২০

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব
পরবর্তী পোস্ট
করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২০২৯

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting