দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৮
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

বেতাগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক নির্মাণ কাজে শম্ভুক গতি,জনদূর্ভোগ চরমে

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ০ কমেন্ট 184 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক প্রশস্তকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে শম্ভুক গতিতে। এই প্রধান সড়কের সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পে অন্তত তিনবার মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধি হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের কালক্ষেপণ ও কতৃপক্ষের গাফিলতির কারণে কাজ সমাপ্ত হতে বিলম্ব হওয়ায় বাড়ছে জনদূর্ভোগ ! সর্বশেষ সময় অনুযায়ী ২৬ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এপর্যন্ত অর্ধেক কাজও শেষ হয়নি। ফলে জরাজীর্ণ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে জনভোগান্তি সহ যে কোন সময় দূর্ঘটনায় কবলিত হয়ে জীবনহানির আশংকা রয়েছে।

খুলনা সড়ক ও জনপথ দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারীতে বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নয়ন করণ প্রকল্পটি একনেকে পাস হয়। দরপত্র শেষে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। ২৯ ডিসেম্বর তাদের ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকার প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ দেওয়া হয়। ২০২২ সালের ৩০ জুন কাজ শেষ করার কথা ছিল। পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে এক বছর করে তিন-চার দফা সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন করা হয়। প্রকল্পে ব্যয় বাড়ানো হয় আরও ৪০ কোটি টাকা। এছাড়া প্রকল্পের মধ্য থেকে তিন কিলোমিটার অংশের জন্য আলাদা করে ব্যয় বাড়ানো হয় আরোও ৫৫ কোটি টাকা। সর্বশেষ তালা থেকে পাইকগাছা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে ছয় ফুট প্রশস্তকরণের জন্য বরাদ্দ করা হয় আরোও ১শ’ কোটি টাকা। এভাবে প্রকল্পের ব্যয় ১৯৫ কোটি বেড়ে ৫৩৪ কোটি ৫৮ লাখ টাকার আকাশচুম্বি ব্যয়ে প্রকল্প বরাদ্দ করা হলেও কাজটির দ্রুতার সাথে সম্পন্ন করার উদ্দ্যোগ নেই।

সরেজমিন প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, ধীরগতিতে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। বাঁক সোজা করার কাজ ৭০-৮০ ভাগ শেষ হলেও সড়ক প্রশস্ত করার কাজ হয়েছে মাত্র ৫০-৬০ ভাগ। অনেক জায়গায় ১০-২০ ভাগও কাজ হয়নি। তবে এসব কাজ করার কারণে পথচারীসহ যানচলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

একাধিক পথচারী জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া ও কয়েকবার বার সময় বাড়ানোর ফলে বিড়ম্বনা বেড়েছে সড়ক ব্যবহারকারীদের। চলাচলের সময় কাদাপানিতে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে, বিঘ্নিত হচ্ছে যান চলাচলে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাচলে চরম সমস্যার সম্মুখিন হচ্ছে। বিশেষ করে হাসপাতালে যেতে রোগীদের রাস্তার মাঝেই কেটে যায় দীর্ঘ সময়।আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে এলাকার মানুষ সন্দেহ পোষণ করলেও আশাবাদী সড়ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা।

সড়ক বিভাগ জানায়, সড়কের গুরুত্বপূর্ণ অংশ ছিল ৩০ টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা। এতে ১১.২৪ হেক্টর জমি অধিগ্রহণে ৭১ কোটি ৮২ লাখ টাকা খরচ হয়েছে। যার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কিছু জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমার ঝামেলা পোহাতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। এছাড়া সরকার পতনের সময় বেশকিছু দিন কাজ বন্ধ ছিল। গত নভেম্বর থেকে আবার পূর্ণ গতিতে কাজ শুরু হয়েছে। তবে এখনও অনেক শ্রমিক কাজে যোগ দিতে পারেনি।

প্রাইভেট ড্রাইভার জাহিদুল ইসলাম বলেন, আগে তালা থেকে কয়রা যেতে দেড় ঘণ্টা সময় লাগতো, বর্তমান সময় লাগে ৪ ঘণ্টা । গাড়িতে তেল খরচ হচ্ছে বেশি। ফলে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ ।

ভ্যানে চলাচলকারী রহিমাবাদ গ্রামের বাহারুল মোড়ল বলেন, এক রাস্তা সং‹ার করতে আর কত বছর লাগবে! ৩ বছর তো হয়ে গেলো। ধুলোবালি আর বৃষ্টির সময় কাদা পানিতে পথচারীদের নাকানিচুবানি খেতে হচ্ছে।

খুলনা সওজের নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ মোঃ তানিমুল হক বলেন, প্রকল্পটি ২৬ সালের জুন মাসে শেষ হবে। জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে সময় বাড়াতে হয়েছে। সরকার এই রাস্তাটি জনগুরত্বপূর্ণ মনে না করায় কাজ শেষ হচ্ছে না। বরাদ্দ থাকা সত্বেও সরকারী একজন কর্মকর্তার এহেন বক্তব্য দায়িত্বহীনতার সামিল।

তাালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, তিনি ঠিকাদারের সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কাজ চলমান থাকলেও ধীরগতির কারণে নির্ধারিত সময়ে সম্পন্ন করা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।তিনি জনস্বার্থে গুরত্বপূর্ণ সড়কটি দ্রুত বাস্তবায়ন করার জন্য খুলনা সওজের নির্বাহী প্রকৌশর্লীর দৃষ্টি আকর্ষন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটি নির্বাচনী ফলাফল ঘোষণা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় নবলোক সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting