দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩১
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বুধহাটায় ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৩০, ২০২১
এপ্রিল ৩০, ২০২১ ০ কমেন্ট 359 ভিউস

নিজস্ব প্রতিবেদক: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দরিদ্র ও দুস্থদের জন্য ১০টাকা কেজি দরে চাল বিক্রির তালিকা প্রণয়ন ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের কয়েকজন (ইউপি) সদস্য ও বাছাই কমিটির সদস্যদের স্বজনপ্রীতির জন্য ওই চাল বিত্তবানদের ঘরে যাচ্ছে বলে অনেকের অভিযোগ। আশাশুনির বুধহাটা ইউনিয়নের বুধহাটা, শে^তপুর, নওয়াপাড়া, বেউলা গ্রামের ডিলারের বিরুদ্ধে রয়েছে ওজনে কম দেওয়াসহ চাল না দেওয়ার নানা অভিযোগ। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সময় মতো ডিলারের কাছ থেকে চাল পাওয়া যায় না। জনপ্রতি ৩০ কেজি না দিয়ে মজুদঘরের বাহিরে বস্তার মুখ খুলে কার্ডধারীদের মাঝে ২৫ থেকে ২৭ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নের শে^তপুর গ্রামের বাসিন্দা আছমত সরদার বলেন, ২১ থেকে ২২ জনের কার্ডধারীর কার্ডের বিপরীতে ৩০কেজি চাল বিতরন দেখালেও প্রকৃত পক্ষে তারা ১০ কেজি করে চাল পেয়েছে। আজিজুল গাজী বলেন, গত মাসে যারা চাউল পেয়েছে তাদের মধ্যে অনেককেই চলতি মাসে চাউল দেওয়া হয়নি। দায়িত্বে থাকা কর্মচারীদের জিজ্ঞাসা করলে জানান, তোমাদের কার্ড টি বাতিল হয়ে গেছে। অথচ কি কারনে কার্ডটি বাতিল হলো তা ভুক্তভোগি অসহায় পরিবারটি জানেন না। সরেজমিনে দেখা যায়, উপজেলার বুধহাটা ইউনিয়নের শে^তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ কর্মসূচির ডিলারের চাল রাখার মজুদঘর। সেখান থেকে উপকারভোগিদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিশ্চিত করেছেন একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। তিনি জানান, ওজনে কম দেওয়া ও বাতিলের বিষয়ে ঘটনাস্থলে আমি প্রতিবাদ করেছি এবং উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অব্যহিত করেছি। তিনি আরও বলেন, প্রথমে যাদের চাউল দেওয়া হয়েছিল পরবর্তী মাসে অন্যদের কাছে ঐ কার্ডটি ফ্লুয়েড দিয়ে নাম মুছে অন্যদের কাছে ১ হাজার টাকায় বিক্রয় করা হচ্ছে। মুলত এ গুলো করছে ডিলার আলমগীর হোসেন ও তার পিতা নজরুল সরদার। তা ছাড়া নতুন কার্ড করে দেওয়া হবে বলে ১ হাজার টাকা করে নিলেও ডিলার আলমগীর হোসেনের এ বিষয়ে কোন তৎপরতা দেখা যায়নি। শে^তপুর গ্রামের প্রতিবন্ধী জোৎনা বলেন, ডিলারের কাছে সময় মতো এসে চাল না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়। এছাড়া ডিলারের কর্মচারীদের কাছ থেকে ৩০ কেজি চাল বাড়ি গিয়ে ওজন করে দেখা যায় প্রায় ২৫/২৬ কেজি থাকে। এদিকে অতিরিক্তি টাকা আদায় ও ওজনে চাল কম দেওয়ার অভিযোগ প্রসঙ্গে ডিলার আলমগীর হোসেন ও তার পিতার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়ে উঠেনি। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগি জনসাধারন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা পরিষদ সদস্য আলফা এলাকার বহুমুখী উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুরে বড়খামার যুব কমিটি গঠন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল

এপ্রিল ২৭, ২০২৬

গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...

এপ্রিল ২৭, ২০২৬

প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...

এপ্রিল ২৭, ২০২৬

আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting